Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

লাগাতার বৃষ্টি বাংলা জুড়ে, সন্ধের পরই বইবে ঝোড়ো হাওয়া, লাল সতর্কতা জারি কোন কোন জেলায়?

কলকাতা-সহ একাধিক জেলায় আগামী দিনে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। কোথায় কতটা বৃষ্টি হতে পারে, জেনে নিন আবহাওয়া দফতরের পূর্বাভাস।

 

লাগাতার বৃষ্টি বাংলা জুড়ে, সন্ধের পরই বইবে ঝোড়ো হাওয়া, লাল সতর্কতা জারি কোন কোন জেলায়?

আবহাওয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 25 July 2025 17:41

দ্য ওয়াল ব্যুরো: আবারও মেঘে ঢেকে গেল রাজ্যের আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বৃষ্টির দাপট দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই সপ্তাহান্তে বাড়তে চলেছে বৃষ্টিপাতের মাত্রা। কলকাতাসহ আশপাশের জেলাগুলিতে হতে পারে দফায় দফায় ঝড়বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত।

কলকাতার কোন এলাকায় কত বৃষ্টি?

সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাগলাডাঙা (PDPS) এলাকায় — ১৮৮.৪ মিমি
দ্বিতীয় স্থানে রয়েছে থান্থানিয়া (TTPS) — ১৫৮.৪ মিমি
তৃতীয় স্থানে মানিকতলা (MDPS) — ১৭৭ মিমি
উল্টাডাঙা (UDPS) এলাকায় বৃষ্টি — ১৫৭ মিমি
ট্রেঞ্চিং গ্রাউন্ড এলাকায় — ১৩৫.৫ মিমি
ধাপা লক (DLPS) — ১৩৭ মিমি
দত্তাবাগান — ১৪০.৫ মিমি
পালমার ব্রিজ (PBPS) — ১৪৫ মিমি
চিঙ্গড়িঘাটা (CDPS) — ১১৮ মিমি
কুলিয়া ট্যাংরা (KTPS) — ১১৫.৮ মিমি
বালিগঞ্জ (BDPS) — ১১৪ মিমি
যোধপুর পার্ক (JDPS) — ১২২ মিমি

সবচেয়ে কম বৃষ্টি হয়েছে কমধারী ও সিপিটি ক্যানাল এলাকায় — যথাক্রমে ৫২ মিমি ও ৬০ মিমি
 

কোথায় লাল সতর্কতা?

বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। এই দুই জেলায় শনিবার একটানা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতও ঘটতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

রবিবারও চলবে বৃষ্টি, সোমবার থেকে বদল?

রবিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়া একইরকম থেকে যাবে বলেই অনুমান। তবে সোমবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও নেই স্বস্তি

শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের পরিস্থিতিও ভাবাচ্ছে আবহাওয়াবিদদের। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও শনিবার থেকে সোমবার পর্যন্ত হতে পারে ভারী বৃষ্টি। নদী সংলগ্ন এলাকাগুলিতে জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় সেখানেও জারি হয়েছে সতর্কতা।
 


```