Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রপাতের আশঙ্কা, সন্ধে হতেই দেখা মিলবে কালবৈশাখীর

সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বৃষ্টিরও দেখা মিলেছে। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দেখা মিলছে এই ভরা বৈশাখে।

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, দক্ষিণবঙ্গে বজ্রপাতের আশঙ্কা, সন্ধে হতেই দেখা মিলবে কালবৈশাখীর

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 April 2025 10:40

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতায় বৃষ্টিরও দেখা মিলেছে। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দেখা মিলছে এই ভরা বৈশাখে। কলকাতা সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে সপ্তাহের শেষ পর্যন্ত, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করল হাওয়া অফিস। 

দক্ষিণবঙ্গে আজ বুধবার থেকেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির দাপট বাড়বে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা।  

তবে চলতি সপ্তাহের শনিবার দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস আছে। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। উত্তরবঙ্গে আজ থেকে শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ও মালদায় ঝড়বৃষ্টি হতে পারে।  

আজ সকালে আকাশ মেঘলা থাকলেও দুপুরের দিকে গরম ও আর্দ্রতা বাড়বে। তবে এত সহজে বৃষ্টি কমে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বিকেলে বা সন্ধ্যাবেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি, সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। বিহার, আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। ওড়িশা ও ঝাড়খণ্ডে শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া। তাপপ্রবাহের সতর্কতা দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও রাজস্থানে।  


```