Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ডাইভিংয়ের নেশায় সমুদ্রে তলিয়ে গিয়ে হাঙরদের সঙ্গে সাঁতার প্রাণপণ! শেষমেশ যেন পুনর্জন্ম হল তরুণের

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর বয়সি ডিলান গার্টেনমেয়ার (Dylan Gartenmayer)। সমুদ্রের নীল জলরাশির মধ্যে ফ্রিডাইভিং (freediving) করে ঘুরে বেড়ানো তাঁর নেশা। আর তা করতে করতেই পৌঁছে যেতেন সমুদ্রের গভীরে, আশেপাশে ঘুরে বেড়াত মাছ থেকে শুরু করে বিভিন্ন জল

ডাইভিংয়ের নেশায় সমুদ্রে তলিয়ে গিয়ে হাঙরদের সঙ্গে সাঁতার প্রাণপণ! শেষমেশ যেন পুনর্জন্ম হল তরুণের

শেষ আপডেট: 24 January 2023 08:14

দ্য ওয়াল ব্যুরো: ২২ বছর বয়সি ডিলান গার্টেনমেয়ার (Dylan Gartenmayer)। সমুদ্রের নীল জলরাশির মধ্যে ফ্রিডাইভিং (freediving) করে ঘুরে বেড়ানো তাঁর নেশা। আর তা করতে করতেই পৌঁছে যেতেন সমুদ্রের গভীরে, আশেপাশে ঘুরে বেড়াত মাছ থেকে শুরু করে বিভিন্ন জলজ প্রাণী। কিন্তু সেদিন বোধহয় ডিলানের ভাগ্য সদয় ছিল না তেমন। সমুদ্রে ঝড় উঠেছিল, বিশাল ঢেউয়ের ঝাপটায় অতল সমুদ্রে ভেসে গিয়েছিলেন ডিলান (Lost At Sea)। বেশ কয়েক ঘণ্টা ছেলের কোনও খোঁজ না পেয়ে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ডিলানের পরিবারের লোকজনের। কারও ভরসায় না থেকে নিজেরাই নৌকা ভাড়া করে খুঁজতে বেরিয়েছিলেন ডিলানকে। শেষমেশ যখন ছেলেকে জীবিত অবস্থায় দেখতে পেলেন, তখন তাঁদের উচ্ছ্বাস দেখে কে! ঘরের ছেলের ঘরে ফেরার সেই ভিডিও নেটমাধ্যমে শেয়ার করেছেন ডিলানের তুতো বোন, যা দেখে চোখের জল আটকাতে পারছেন না নেটিজেনরা।

ডিলান মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তাঁর পুরো পরিবারই ফ্রিডাইভিং এবং বর্শার সাহায্যে সামুদ্রিক মাছ ধরার পেশায় যুক্ত। দিনকয়েক আগেই সমুদ্রে ডাইভিং করতে নেমেছিলেন ডিলান। কিন্তু অতলান্তিকের গাল্ফ স্ট্রিম ভাসিয়ে সমুদ্রের গভীরে নিয়ে গিয়ে ফেলেছিল তাঁকে। সেখান থেকে ফেরার কোনও উপায়ই ছিল না। উল্টে ভাসতে ভাসতে ক্রমশ চলে যাচ্ছিলেন আরও অতল সাগরে।

দু'ঘণ্টারও বেশি সময় ছেলের কোনও খোঁজ পায়নি ডিলানের বাড়ির লোক। মরিয়া হয়ে শেষমেশ নৌকা নিয়ে নিজেরাই ছেলেকে খুঁজতে সমুদ্রে নেমে পড়েছিলেন ডিলানের মা, তুতো বোন এবং আরও অনেকে। ছেলের শেষ খবর পাওয়া ভৌগলিক অবস্থান মেপে এগোচ্ছিল নৌকা। বেশ কিছুদূর যাওয়ার পর অবশেষে নীল জলরাশির মাঝে ভেসে থাকতে দেখা যায় তরুণকে। কিছুক্ষণ আগেই যাঁরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলেন, ছেলেকে দেখতে পেয়ে তাঁদের তখন আনন্দ দেখে কে! নৌকার মধ্যেই প্রায় নাচতে শুরু করে দেওয়ার জোগাড়!

প্রাণে বাঁচবেন কিনা, জানতেন না ডিলান নিজেও। দিগন্তবিস্তৃত জলরাশির মাঝে তাঁর চারপাশে ভাসতে দেখেছিলেন মাছ ধরার কিছু টোপ। 'আমি জানতাম, ওই টোপ গেলার জন্য জলের তলায় বড় বড় মাছ আছে, তাদের পিছনেই আছে হাঙর। ভেবেছিলাম রাতটাও জলেই কাটাতে হবে, তার জন্য তৈরি হচ্ছিলাম। ভাগ্য ভাল, যে, তার প্রয়োজন পড়েনি,' বেঁচে ফেরার পর জানিয়েছেন ডিলান।

ডিলানের তুতো বোন প্রিসিলা ভাইকে উদ্ধার করার ঘটনার দুটি ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। 'এটা ছিল আমাদের জীবনের ভয়ঙ্করতম নৌকাযাত্রা। ভগবান সহায় ছিলেন, যে মুহূর্তে আমরা ঘোরাঘুরি থামিয়ে ওকে খুঁজতে শুরু করলাম, তার সঙ্গে সঙ্গেই ওকে দেখতে পেলাম।'

প্রিসিলার মতে ডিলান তাঁর দেখা সবচেয়ে স্মার্ট এবং অভিজ্ঞ ডাইভার। তিনি জানিয়েছেন, সমুদ্রে ভেসে যাওয়ার পর প্রায় ২ মাইল সাঁতার কেটেছেন ডিলান, তারপর ক্লান্ত হয়ে কোনও মতে ৩টি বয়া (buoys) দিয়ে একটি পাটাতন বানিয়ে তা আঁকড়ে ভেসেছিলেন।

প্রিসিলার শুক্রবার করা সেই ফেসবুক পোস্ট দেখে চোখে জল ইন্টারনেট ব্যবহারকারীদের। অনেকেই শেয়ার করেছেন পোস্টটি। নেটিজেনরা এই 'নবজীবন' লাভের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ডিলানকে।

ঘুড়ির সুতোয় ফেঁসে তিন দিন ধরে গাছে ঝুলছে চিল! ছুটে গেলেন পরিবেশকর্মীরা, তারপর…


```