Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ঊর্ধ্বমুখী সবজির দাম, কলকাতায় আরও ১১টি সুফল বাংলার ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য

কাঁচা লঙ্কা কেজি প্রতি ১৫০ টাকা! আদা ২৫০, রসুন ৩০০! তথৈবচ হাল শাক সবজিরও। ঊর্ধ্বমুখী দামের জেরে  খুচরো বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা পড়ছে আমজনতার।

ঊর্ধ্বমুখী সবজির দাম, কলকাতায় আরও ১১টি সুফল বাংলার ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য

ঊর্ধ্বমুখী সবজির দাম।

শেষ আপডেট: 26 June 2024 14:38

দ্য ওয়াল ব্যুরো: কাঁচা লঙ্কা কেজি প্রতি ১৫০ টাকা! আদা ২৫০, রসুন ৩০০! তথৈবচ হাল শাক সবজিরও। ঊর্ধ্বমুখী দামের জেরে  খুচরো বাজারে গিয়ে হাতে ছ্যাঁকা পড়ছে আমজনতার।

বিষয়টি অজানা নয় সরকারেরও। সে কারণে কলকাতার লেকমার্কেট এবং সল্টলেক, রাজারহাট, নিউটাউন-সহ বিভিন্ন এলাকায় সুফল বাংলার আরও ১১টি ভ্রাম্যমান স্টল চালু করল রাজ্য।

ইতিমধ্যে সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যজুড়ে সুফল বাংলার ৪৬৮টি স্টল রয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বিচার করে ক্রেতাদের স্বার্থে এই স্টলগুলি চালু করা হল।

আচমকা ফসলের দাম ঊর্ধ্বমুখী কেন? মূলত, এবারে নির্ধারিত সময়ের প্রায় ১৫ দিন পরেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই। বৃষ্টি না হওয়া, উপরন্তু তীব্র তাপদাহের জেরে ফসলের উৎপাদন কমে গেছে। স্বাভাবিকভাবে চাহিদার তুলনায় জোগান কমে যাওয়ায় বাজারে সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী।

এমন পরিস্থিতি সুফল বাংলার স্টল থেকে বাজারের চেয়ে ১০ থেকে ২০ শতাংশ কমে সবকিছু পাওয়া যায়। যেমন সরকারি এই স্টলে কেজি প্রতি জ্যোতি আলুর দাম ২৯ টাকা। কাঁচা লঙ্কা ১২০, আদা ২০০, রসুন ২৪০ টাকা। একইভাবে বাজারে যেখানে কেজি প্রতি উচ্ছে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে, সরকারি এই স্টলে তার দাম ৭০ টাকা।


```