রাস্তার জমিতে শ্বশুরবাড়ির বাড়ি, ভাঙার নির্দেশ দুই মন্ত্রীর, কারা তাঁরা?
দ্য ওয়াল ব্যুরো: 'নিজের নয়, দেশের কথা ভাবুন আগে'। তবে সেই আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটছে অহরহ। এরমধ্যেও কিছু ঘটনা এমন ঘটে যা উদাহরণ হয়ে থাকে। তেমনই কিছু উদাহরণের কথা বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি (Union Road Transport and H
শেষ আপডেট: 18 September 2021 07:12
দ্য ওয়াল ব্যুরো: 'নিজের নয়, দেশের কথা ভাবুন আগে'। তবে সেই আদর্শ থেকে বিচ্যুতির ঘটনা ঘটছে অহরহ। এরমধ্যেও কিছু ঘটনা এমন ঘটে যা উদাহরণ হয়ে থাকে। তেমনই কিছু উদাহরণের কথা বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গডকড়ি (Union Road Transport and Highways Minister Nitin Gadkari)।
দেশের বিকাশের জন্য রাস্তা-ঘাট তৈরি বা বৃদ্ধির প্ৰয়োজন। সেই কারণে উচ্ছেদের প্ৰয়োজন পড়ে কোনো কোনো সময়। সেই নিয়ে বিক্ষোভ-আন্দোলনও চলে। কিন্তু বিকাশের জন্য উচ্ছেদের প্ৰয়োজন হয়ে পড়ে সেকথাই বোঝাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, রাস্তা তৈরির একটি প্রকল্পের মধ্যে পড়ে যায় তাঁর শ্বশুরবাড়ির একটি বাড়ি। কিন্তু তিনি কোনওভাবেই তাঁর সিদ্ধান্ত পাল্টানি। সেই বাড়িটি ভাঙারও নির্দেশ দেন।
আরও পড়ুনঃ
কুণালকে ডাকল বিপ্লবের পুলিশ, জিজ্ঞাসাবাদ ভিডিও রেকর্ডিংয়ের দাবি তৃণমূল মুখপাত্রের
তিনি আরও জানান, এই শিক্ষা তিনি পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিংয়ের থেকে। তাঁর স্ত্রী পরিবারের একটি বাড়ি চলে আসে হরিয়ানার হাইওয়ে প্রজেক্ট-এর আওতায়। তবে রাস্তা তৈরির জন্য সেটি ভাঙার নির্দেশ দেন তিনি। যা সত্যিই প্রশংসনীয়। রাজধর্ম পালনের এমন দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে, যা ভবিষ্যতে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের এমন কাজে অনুপ্রাণিত করবে বলে মত গডকড়ির।
অন্যদিকে, মোদীর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে ৫ কোটি পোস্টকার্ড দেওয়ার কথা। সেখানে থাকবে মোদীকে ধন্যবাদ বার্তা। যা দেশের নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রী অস্বিনি বৈষ্ণবের আছে অন্যতম চ্যালেঞ্জ ছিল। ডাক বিভাগের তরফে জানানো হয়, প্রতিটি রাজ্যের বিজেপি স্তরে পর্যাপ্ত পোস্টকার্ডের নিশ্চয়তা জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। তবে কিছু রাজ্য-বিজেপি নেতৃত্ব জানায় যে, তাদের কাছে পর্যাপ্ত পোস্টকার্ড নেই। সেই ঘাটতি পূরণের নিশ্চয়তা দেয় ডাক বিভাগ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'