Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পাক গুপ্তচর সংস্থা আইএসআই আটকে রেখেছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে, পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই আটক করেছে। তাঁরা আইএসআইয়ের হেফাজতে রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে স্থিত পাক রাষ্ট্রদূত মইন উল হক

পাক গুপ্তচর সংস্থা আইএসআই আটকে রেখেছে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে, পাক রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক

শেষ আপডেট: 14 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে পাক গুপ্তচর সংস্থা আইএসআই আটক করেছে। তাঁরা আইএসআইয়ের হেফাজতে রয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রের খবর। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে স্থিত পাক রাষ্ট্রদূত মইন উল হককে ডেকে পাঠিয়েছে বিদেশ মন্ত্রক। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মরত দুই কর্মী সোমবার সকাল ৮ থেকে নিঁখোজ। তাঁরা নিখোঁজ হওয়ার পরই সে কথা পাক প্রশাসনকে জানিয়েছিল নয়াদিল্লি। তা ছাড়া দূতাবাসের তরফে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে। বস্তুত ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত কর্মী অফিসারদের নিরাপত্তা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ জানাচ্ছিল নয়াদিল্লি। সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে কর্মরত দুই অফিসারকে চর অভিযোগ আটক করে ভারত। ঘরোয়া ভাবে গোয়েন্দারা জানিয়েছেন, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে এ দেশে চরবৃত্তি করছিলেন ওই দুই অফিসার। তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সাউথ ব্লক। কিন্তু সে ঘটনার পর থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত এ দেশের কূটনীতিক, অফিসার, কর্মীদের উপর পাক নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ, কখনও দেখা যাচ্ছে বাড়ির বাইরে থেকে কেউ ভিতরের দিকে উঁকিঝুঁকি মারছে তো কেউ বাইক নিয়ে বা গাড়িতে পিছন থেকে অনুসরণ করছে। সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতি এ সংক্রান্ত একটি ভিডিও নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছিল, তিনি বাড়ি থেকে বেরিয়ে দূতাবাসের দিকে যখন যাচ্ছেন তখন কেউ বাইকে চরে তাঁকে অনুসরণ করছেন। https://twitter.com/TheWallTweets/status/1272505270841643009

আরও পড়ুন: ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর সকাল থেকে খোঁজ নেই, পাক প্রশাসনকে জানাল নয়াদিল্লি

গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে এহেন উৎপাত চলছে। এর পরই নয়াদিল্লির তরফে ইমরান খান প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। তাঁদের উপরে ফেউ লেলিয়ে দেওয়াও বন্ধ করতে হবে পাকিস্তানকে। সাউথ ব্লকের একাংশ কূটনীতিকের আগে থেকেই সন্দেহ ছিল যে চর সন্দেহে পাক দূতাবাসের ২ অফিসারকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পর এবার তার পাল্টা কিছু না কিছু করবে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর বিরুদ্ধে ছুতোনাতায় একই ধরনের অভিযোগ আনতে চাইবে। সোমবার দুই দূতাবাস কর্মী নিঁখোজ হওয়ার পর সেই সন্দেহ জোরদার হয়। সেই কারণেই কালক্ষেপ না করে পাক প্রশাসনকে বিষয়টি কড়া ভাবেই জানিয়েছে নয়াদিল্লি। তা ছাড়া ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মইন উল হককেও তা সমঝে দেওয়া হবে বলে জানাচ্ছেন সাউথ ব্লকের কূটনীতিকরা। সাউথ ব্লকের তরফে তাঁকে চরমপত্র দেওয়া হতে পারে। অবিলম্বে ভারতীয় দূতাবাস কর্মীদের মুক্তি না দিলে নয়াদিল্লি আরও কঠোর অবস্থান নিতে পারে বলেই মনে করা হচ্ছে।

```