Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

শিবরাত্রিতে সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত ২, একজনকে নৈহাটি পর্যন্ত হিঁচড়ে নিয়ে গেল ইঞ্জিন

বুধবার রাত ১০টা নাগাদ সোদপুর স্টেশন দিয়ে যাচ্ছিল হাটেবাজার এক্সপ্রেস। সেই সময় দুই মহিলা রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেন দেখে হতভম্ব হয়ে পড়েন।

শিবরাত্রিতে সোদপুরে ট্রেনের ধাক্কায় মৃত ২, একজনকে নৈহাটি পর্যন্ত হিঁচড়ে নিয়ে গেল ইঞ্জিন

সোদপুর স্টেশন

শেষ আপডেট: 27 February 2025 00:01

দ্য ওয়াল ব্যুরো: সোদপুর স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই মহিলার। একজনের দেহ সোদপুরে পাওয়া গেলেও অপরজনের দেহ মেলে নৈহাটি স্টেশনে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দুজনই সোদপুরে দুর্ঘটনার শিকার হন। একজনের দেহ হাটেবাজারে এক্সপ্রেসের ইঞ্জিনে লেগে সাতটি স্টেশন পেরিয়ে নৈহাটি পর্যন্ত চলে যায়।

বুধবার রাত ১০টা নাগাদ সোদপুর স্টেশন দিয়ে যাচ্ছিল হাটেবাজার এক্সপ্রেস। সেই সময় দুই মহিলা রেললাইন পার হতে গিয়ে আচমকা ট্রেন দেখে হতভম্ব হয়ে পড়েন। রেললাইনেই দাঁড়িয়ে পড়ায় দ্রুতগতির ট্রেন দুজনকে ধাক্কা মারে। একজন রেললাইনে ছিটকে পড়েন, আরেকজনের দেহ ইঞ্জিনের সামনের কাউক্যাচারের হুকে আটকে যায়।

দুর্ঘটনার পরেও ট্রেনটি সাতটি স্টেশন অতিক্রম করে নৈহাটি স্টেশনে গিয়ে থামে। সেখানেই ট্রেনের সামনের অংশে ঝুলতে থাকা দেহটি নজরে আসে। সঙ্গে সঙ্গে রেলপুলিশকে খবর দেওয়া হয়।

রেলপুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোদপুর ও নৈহাটি স্টেশন থেকে দুই মহিলার দেহ উদ্ধার করে। এখনও পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। খোঁজ শুরু করে পুলিশ ও রেলপুলিশ। আশপাশের এলাকায় খবর দেওয়া হয়েছে।

এমন দুর্ঘটনার পিছনে রেলযাত্রীদের সচেতনতার অভাবই দায়ি বলে মনে করছেন অনেকে। তবে, এর পিছনে রেলের কোনও গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রেলপুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।


```