Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর সকাল থেকে খোঁজ নেই, পাক প্রশাসনকে জানাল নয়াদিল্লি

দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মী অফিসারদের নিরাপত্তা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ জানাচ্ছিল নয়াদিল্লি। সেই আশঙ্কাই সত্যি হল! সোমবার সকাল থেকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পাক সরকারকে

ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর সকাল থেকে খোঁজ নেই, পাক প্রশাসনকে জানাল নয়াদিল্লি

শেষ আপডেট: 14 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইসলামাবাদে ভারতীয় দূতাবাস কর্মী অফিসারদের নিরাপত্তা নিয়ে গত কয়েক দিন ধরেই উদ্বেগ জানাচ্ছিল নয়াদিল্লি। সেই আশঙ্কাই সত্যি হল! সোমবার সকাল থেকে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি পাক সরকারকে দূতাবাসের তরফে যেমন জানানো হয়েছে, তেমনই তা জানিয়েছে নয়াদিল্লিও। ক'দিন আগেই নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে কর্মরত দুই অফিসারকে চর অভিযোগ আটক করে ভারত। ঘরোয়া ভাবে গোয়েন্দারা জানিয়েছেন, আইএসআইয়ের হয়ে এ দেশে চরবৃত্তি করছিলেন ওই দুই অফিসার। তাঁদের পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে সাউথ ব্লক। কিন্তু সে ঘটনার পর থেকেই ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত এ দেশের কূটনীতিক, অফিসার, কর্মীদের উপর পাক নজরদারি বাড়ানো হয়েছে। অভিযোগ, কখনও দেখা যাচ্ছে বাড়ির বাইরে থেকে কেউ ভিতরের দিকে উঁকিঝুঁকি মারছে তো কেউ বাইক নিয়ে বা গাড়িতে পিছন থেকে অনুসরণ করছে। সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় এক কূটনীতি এ সংক্রান্ত একটি ভিডিও নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন। তাতে দেখা যাচ্ছিল, তিনি বাড়ি থেকে বেরিয়ে দূতাবাসের দিকে যখন যাচ্ছেন তখন কেউ বাইকে চরে তাঁকে অনুসরণ করছেন। গত সপ্তাহখানেকের বেশি সময় ধরে এ হেন উৎপাত চলছে। এর পরই নয়াদিল্লির তরফে ইমরান খান প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে হবে। তাঁদের উপরে ফেউ লেলিয়ে দেওয়াও বন্ধ করতে হবে পাকিস্তানকে। বস্তুত সাউথ ব্লকের একাংশ কূটনীতিকের আগে থেকেই সন্দেহ ছিল যে চর সন্দেহে পাক দূতাবাসের ২ অফিসারকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়ার পর এবার তার পাল্টা কিছু না কিছু করবে ইসলামাবাদ। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের দুই কর্মীর বিরুদ্ধে ছুতোনাতায় একই ধরনের অভিযোগ আনতে চাইবে। দুই দূতাবাস কর্মী নিখোঁজ হওয়ার পর সেই সন্দেহ আরও বাড়ছে। সেই কারণেই কালক্ষেপ না করে পাক প্রশাসনকে বিষয়টি কড়া ভাবেই জানিয়েছে নয়াদিল্লি।

```