Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

ভারতীয় জওয়ানকে জড়িয়ে ধরে চুমু তুরস্কের মহিলার, মন ভাল করা ছবি ভাইরাল

দ্য ওয়াল ব্যুরো: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গিয়েছে চারদিন। মৃত্যু সংখ্যা পার করেছে ২২ হাজারের গণ্ডি। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। ভারতীয় সেনাও ঘটনার পরদিনই সেখানে পৌঁছে উদ্ধারে হাত লাগিয়েছে। দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ এলাকায়

ভারতীয় জওয়ানকে জড়িয়ে ধরে চুমু তুরস্কের মহিলার, মন ভাল করা ছবি ভাইরাল

শেষ আপডেট: 10 February 2023 13:58

দ্য ওয়াল ব্যুরো: তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর কেটে গিয়েছে চারদিন। মৃত্যু সংখ্যা পার করেছে ২২ হাজারের গণ্ডি। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। ভারতীয় সেনাও ঘটনার পরদিনই সেখানে পৌঁছে উদ্ধারে হাত লাগিয়েছে। দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার ভারতীয় সেনার এডিজি পিআই টুইটার হ্যান্ডেল থেকে তেমনই একটি ছবি শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে, তুরস্কের এক মহিলা (Turkish citizen) আদর করে জড়িয়ে ধরে গালে চুমু (kiss) খাচ্ছেন ভারতীয় সেনার (Indian Army) এক মহিলা জওয়ানকে।

ভারতীয় সেনার তরফে ওই ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, “আমরা পাশে থাকি।” উল্লেখ্য, ভয়াবহ ভূমিকম্পের পরদিন সর্বপ্রথম ভারতই সেনা পাঠায় বিধ্বস্ত তুরস্কে। একইসঙ্গে মেডিকেল সহায়তাও পাঠিয়েছে সরকার। একটি মোবাইল হাসপাতাল, চিকিৎসক এবং উদ্ধারকারী দল পাঠানো হয় তুরস্কে। 'অপারেশন দোস্তি'-র অধীনে ভারত এই সহযোগিতা করছে।

https://twitter.com/adgpi/status/1623647044601782272?s=20&t=UcnvRDwAk65sul0w6hMrbQ

ভারতীয় সেনার এই উদ্ধারকাজের ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। সূত্রের খবর, ভারতীয় সেনার মহিলা জওয়ানরা ওই মহিলাকে উদ্ধার করার পর তিনি জলভরা চোখ নিয়ে জড়িয়ে ধরেন তাঁদের একজনকে। তারপর আদর করে গালে একটা চুমু খান। সেই ছবি পোস্ট করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। তা দেখে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, "এটাই দুনিয়ার সবথেকে বড় ধর্ম- মানবতা।"

ভয়াবহ ভূমিকম্পের জেরে ইতিমধ্যে তুরস্ক এবং সিরিয়ার লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে দু'দেশের প্রায় সাতটি শহর। এই পরিস্থিতিতে ভূমিকম্পের চারদিন পরেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা।

ধ্বংসস্তূপে অলৌকিক জন্ম শিশুকন্যার, দত্তক নিতে চেয়ে হাজার আবেদন! তুরস্কে মৃত্যু ছাড়াল ২১ হাজার


```