Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

ঘূর্ণিঝড় সরতেই সুয্যি মামার উঁকিঝুঁকি! সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত বাংলায়

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও এদিক-সেদিক হবে না।

ঘূর্ণিঝড় সরতেই সুয্যি মামার উঁকিঝুঁকি! সপ্তাহের শেষেই জাঁকিয়ে শীত বাংলায়

শেষ আপডেট: 3 December 2024 09:31

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সপ্তাহে জেলায় জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রাও বেড়েছিল খানিকটা। নিম্নচাপ সরতেই যেতেই ভোলবদল আবহাওয়ার।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও এদিক-সেদিক হবে না।

সপ্তাহান্তে পারদ ক্রমশ নামতে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে।

আজ সকাল থেকেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ ছিল। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা বাংলাতেই।

সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনাপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।


```