Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

রচনা-লকেটের তুলনায় অপরিচিত বাম প্রার্থী, দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে মুখ

বিজেপি-তৃণমূলের তারকা প্রার্থী রচনা-লকেট। তাঁরা সকলের কাছেই পরিচিত মুখ। কিন্তু এমন পরিচিত প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে বাম প্রার্থী মনোদীপ ঘোষ।

রচনা-লকেটের তুলনায় অপরিচিত বাম প্রার্থী, দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে মুখ

শেষ আপডেট: 31 March 2024 15:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিজেপি-তৃণমূলের তারকা প্রার্থী রচনা-লকেট। তাঁরা সকলের কাছেই পরিচিত মুখ। কিন্তু এমন পরিচিত প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে বাম প্রার্থী মনোদীপ ঘোষ। তাই মানুষের কাছে তাঁকে পরিচিত করে তুলতে মাঠে নেমেছে বামেরা। দেওয়াল লিখনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ালে দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে প্রার্থীর মুখ। 

একটা সময় ছিল যখন কাট আউট, ফ্লেক্স, ব্যানার ছিল না। দেওয়াল লিখন ও পোস্টারই ছিল ভোটের প্রচারের অন্যতম মাধ্যম। সময়ের সঙ্গে সঙ্গে প্রচারের কৌশল বদলেছে। এখন তো এআই (কৃত্তিম বুদ্ধিমত্তা) দিয়েও প্রচার শুরু হয়েছে। এতকিছুর মধ্যেও দেওয়াল লিখন তার গরিমা ধরে রেখেছে। বাম-ডান সব দলই দেওয়াল লিখে প্রচার করছে।

হুগলিতে তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির লকেট চট্টোপাধ্যায়ের লড়াইয়ের দিকে নজর থাকবে সবার। তবে ভোটের ময়দানে নতুন মুখ বাম প্রার্থী মনোদীপ ঘোষের দেওয়াল লিখন নজর কাড়ছে। প্রার্থী মনোদীপের ছবি ডিজিটাল পেপারে ল্যামিনেশান করে দেওয়ালে ডিডিএল আঠা দিয়ে সাঁটানো হয়েছে। এতে প্রার্থীকে চিনতে সুবিধা হচ্ছে। বাম শরিক ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে এই প্রচার করা হচ্ছে। 

শিল্পী সুভাষ দত্ত বলেন, দেওয়াল লেখার পর ডিজিটাল প্রিন্ট করা প্রার্থীর ছবি আঠা দিয়ে এমন ভাবে বসানো হচ্ছে যাতে মনে হবে দেওয়ালে ছবি আঁকা হয়েছে। ছবি সাঁটানোর আগে বেসটা এমন ভাবে তৈরি করা হয়, যাতে রঙ মেশানোর পর আর বোঝার উপায় থাকে না যে দেওয়ালের লেখা আর ছবি আলাদা। আর এই ছবি রোদ বৃষ্টিতেও নষ্ট হয় না। খরচও কম। নতুন ধরনের এই প্রচার হুগলিতে সকলেরই নজর কাড়ছে ।


```