Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল

জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।

শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করল তৃণমূল

শান্তনু সেন এবং আরাবুল ইসলাম

শেষ আপডেট: 10 January 2025 18:21

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার বড় সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দল থেকে সাসপেন্ড করা হল আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে। দলের অন্যতম নেতা তথা তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার এক ভিডিও বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান।

আরজি কর কাণ্ডের পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন শান্তনু সেন। সরাসরি নিশানা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সেই সময়ে একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেও রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র নিয়ে নানা মন্তব্য করেছিলেন তিনি। এরপরই তৃণমূলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। আর এবার দল থেকেই সাসপেন্ড করা হল শান্তনুকে। তাহলে কি সেই আরজি কর নিয়ে মন্তব্যের জেরেই এই সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন।

এদিকে আরাবুল ইসলামকে নিয়ে তৃণমূলের অস্বস্তি অনেকদিনেরই। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গত বছরের ৮ ফেব্রুয়ারি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল উত্তর কাশীপুর থানার পুলিশ। ৭ মাস পর জেল থেকে মুক্তি পান তিনি। তবে তারপর থেকেই আরেক তৃণমূল নেতা শওকত মোল্লার সঙ্গে তাঁর বারংবার সংঘাত লাগে। নতুন বছরের প্রথমদিনই আরাবুলের ওপর হামলার অভিযোগও ওঠে শওকতের বিরুদ্ধে। খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন আরাবুল। 

এই পরিস্থিতির মধ্যেই দল থেকে সাসপেন্ড হয়ে গেলেন ভাঙড়ের 'তাজা নেতা'। তবে ঠিক কী কারণে আরাবুল এবং শান্তনুকে সাসপেন্ড করা হয়েছে তা নিয়ে ধন্দ রয়েছে। তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলারক্ষা কমিটির একটি বৈঠক ছিল শুক্রবার। সেই বৈঠকে ছিলেন জয়প্রকাশ মজুমদার। ভিডিও বার্তায় জানান, দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে আলোচনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। 


```