স্বাস্থ্যসাথীই রোল মডেল, গোটা দেশে চালু করতে সংসদে সওয়াল তৃণমূলের শান্তনুর
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card) ও কেন্দ্রে মোদী সরকারের আয়ুষ্মান ভারত নিয়ে পার্লামেন্ট হেলথ স্ট্যান্ডিং কমিটির সভায় তুল্যমূল্য বিচার করলেন তৃণমূলের রাজ্যসভার (Par
শেষ আপডেট: 22 February 2022 17:39
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বাস্থ্যসাথী কার্ড (Swasthyasathi Card) ও কেন্দ্রে মোদী সরকারের আয়ুষ্মান ভারত নিয়ে পার্লামেন্ট হেলথ স্ট্যান্ডিং কমিটির সভায় তুল্যমূল্য বিচার করলেন তৃণমূলের রাজ্যসভার (Parliament) সদস্য ডাক্তার শান্তনু সেন (Shantanu Sen)। বাংলা কেন মোদীর আয়ুষ্মান ভারত গ্রহণ করেনি, সভায় এই প্রশ্ন উঠলে শান্তনুবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী প্রকল্প আয়ুষ্মান ভারতের থেকে অনেক গুণে ভালো।
শান্তনু সেন বলেন, "স্বাস্থ্যসাথী কার্ড বাড়ির মহিলাদের নামে করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যার ফলে বাড়ির মহিলারা সেই কার্ড দিয়ে তাঁর বাপের বাড়ির সদস্যরা, অর্থাৎ তাঁর বাবা ও মায়ের চিকিৎসাও করতে পারেন।" এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই সুবিধা সারা দেশের সকল নাগরিকের জন্য করার জন্যও প্রস্তাব দেন তিনি।
আরও পড়ুনঃ মমতার কাঠগড়ায় গঙ্গার জল বণ্টনে ভারত-বাংলাদেশ চুক্তি, ভাঙন রোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
বাংলার বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পকে দেশের রোল মডেল করা উচিত বলে সেই সভায় মত প্রকাশ করেন শান্তনু সেন। গোটা দেশে সেই প্রকল্পগুলি চালু করার প্রস্তাব দেওয়ার পাশাপাশি বাংলার বরাদ্দ টাকা অবিলম্বে পাঠানোর জন্য কেন্দ্রের কাছে তদ্বির করেন তিনি।
আইসিএমআর-এর প্রধান বলরাম ভার্গব কোভিড মোকাবিলায় ভারতের পদক্ষেপের প্রশংসা করলে, তার বিরোধিতা করেন শান্তনুবাবু। তিনি পরপর তথ্য দিয়ে বুঝিয়ে দেন, কিভাবে ল্যানসেট থেকে শুরু করে একাধিক আন্তর্জাতিক পত্রিকা ভারতের কোভিড মোকাবিলার সমালোচনা করেছে। তিনি জানান, আইসিএমআর ও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরস্পর বিরোধী বক্তব্য বারবার দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'