Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

জল থইথই সংসদ ভবন! ভিডিও শেয়ার করে মোদী সরকারের 'লিক' নিয়ে কী বললেন ডেরেক

ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদের নতুন ভবনে হু হু করে জল ঢুকছে। মেঝে জলমগ্ন। রীতিমতো গোড়ালি ডোবা জলেই সবাইকে যাতায়াত করতে হচ্ছে। 

 জল থইথই সংসদ ভবন! ভিডিও শেয়ার করে মোদী সরকারের 'লিক' নিয়ে কী বললেন ডেরেক

ডেরেক ও ব্রায়েন।

শেষ আপডেট: 3 August 2024 15:01

দ্য ওয়াল ব্যুরো: ১ অগস্ট সংসদের নতুন ভবনের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছিল। রাজ্যসভার তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সেদিন মোদী সরকারকে আক্রমণ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, “নতুন মোদী সরকারের সবেতেই লিক। পেপার লিক, ওয়াটার লিক, সিস্টেম লিক। এমনকী জনতার রায়ও লিক।”

এবার রাজ্যসভাতেও সেই একই হাল! জল থইথই সংসদ ভবন! ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি জানালেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। ইতিমধ্যে পোস্টটি ভাইরাল। যেখানে ফের 'লিক' প্রসঙ্গে মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন একাধিক নেট নাগরিক।


একজন লিখেছেন, 'সামান্য বর্ষণ প্রতিরোধের ক্ষমতাও নেই। গণতন্ত্রের মন্দিরের কী অবস্থা!" এর আগে ঘটা করে উদ্বোধন হওয়া অযোধ্যার রাম মন্দিরের ছাদ চুঁইয়ে জল পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছিল। ওই প্রসঙ্গ টেনে আর এক নেট নাগরিক লিখেছেন, "সর্বত্রই লিক! এটাই কি মোদী সরকারের গ্যারান্টি!"

ডেরেক ও ব্রায়েনের শেয়ার করা ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, সংসদের নতুন ভবনে হু হু করে জল ঢুকছে। মেঝে জলমগ্ন। রীতিমতো গোড়ালি ডোবা জলেই সবাইকে যাতায়াত করতে হচ্ছে। 

বিরোধীদের আপত্তি উড়িয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নতুন সংসদ ভবন তৈরি করেছে মোদী সরকার। স্বাভাবিকভাবে নয়া ভবনের এমন দশা দেখে অনেকেই নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তবে এ ব্যাপারে মোদী সরকারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। 


```