Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা

আইপিএলের টাইটেল স্পনসর এবার ভারতীয় দলেও! ৩ বছরের চুক্তি বিসিসিআইয়ের সঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জুড়ল ড্রিম ইলেভেন। আগামী তিন বছরের জন্য এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি টাইটেল স্পনসর হচ্ছে রোহিত শর্মাদের। বাইজুস টাইটেল স্পনসর হিসেবে সরে যাওয়ার পর প্রায় গত ২ মাস ভারতীয় দলে কোনও স্পনসর ছ

আইপিএলের টাইটেল স্পনসর এবার ভারতীয় দলেও! ৩ বছরের চুক্তি বিসিসিআইয়ের সঙ্গে

শেষ আপডেট: 1 July 2023 06:46

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে জুড়ল ড্রিম ইলেভেন। আগামী তিন বছরের জন্য এই অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি টাইটেল স্পনসর হচ্ছে রোহিত শর্মাদের।

বাইজুস টাইটেল স্পনসর হিসেবে সরে যাওয়ার পর প্রায় গত ২ মাস ভারতীয় দলে কোনও স্পনসর ছিল না। বাইজুসের সঙ্গে ২০১৯ সালে গাঁটছড়া বাঁধে বিসিসিআই। দলের জার্সিতে জ্বলজ্বল করত বাইজুস সংস্থার লোগো। ৩৫ মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তি হয়। কিন্তু চলতি বছরের ৩১ মার্চের পর বাইজুস আর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল না। শুধু বাইজুস নয়, সহ-স্পনসর হিসেবে এমপিএল ছিল, তারাও আর নেই।

এখন বাইজুসের জায়গায় স্পনসর হল ড্রিম ইলেভেন। শনিবার বোর্ডের তরফে এই খবর জানানো হয়েছে। একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই টাইটেল স্পনসর হচ্ছে ড্রিম ইলেভেন।

এই প্রসঙ্গে বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি বলেন, 'আমি ড্রিম ইলেভেনকে স্বাগত জানাচ্ছি। বিসিসিআইয়ের অফিসিয়াল স্পনসর হিসেবে যুক্ত হল তারা। সময়ের সঙ্গে বিসিসিআই ও ড্রিম ইলেভেনের পার্টনারশিপ আরও শক্তিশালী হচ্ছে।'

এর আগে আইপিএলের স্পনসর ছিল ড্রিম ইলেভেন। সেই গেমিং সংস্থা এখন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হল। তবে বার্ষিক কত টাকার চুক্তি হয়েছে, সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।

বিশ্বকাপের আগে ভারতে আসবে অস্ট্রেলিয়া, রোহিতদের সামনে কঠিন পরীক্ষা


```