Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

মাটির দাওয়ায় দারুণ নাচ, টিকটকের পরে টুইটার কাঁপাচ্ছেন ঝাড়খণ্ডের এই ভাই-বোন

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁদের কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে টিকটকে। এবার তাঁরা টুইটারেও ভাইরাল। তাঁরা ঝাড়খণ্ডের দুই ভাই-বোন যাঁদের নাচে দেখে মুগ্ধ নেট দুনিয়া। একেবারে সাদামাঠা আবহে, কোনও আতিশয্য ছাড়া নেচে চলেন সনাতন কুমার মাহাতো ও তাঁর বোন।

মাটির দাওয়ায় দারুণ নাচ, টিকটকের পরে টুইটার কাঁপাচ্ছেন ঝাড়খণ্ডের এই ভাই-বোন

শেষ আপডেট: 2 June 2020 02:30

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই তাঁদের কয়েক লক্ষ ফলোয়ার রয়েছে টিকটকে। এবার তাঁরা টুইটারেও ভাইরাল। তাঁরা ঝাড়খণ্ডের দুই ভাই-বোন যাঁদের নাচে দেখে মুগ্ধ নেট দুনিয়া। একেবারে সাদামাঠা আবহে, কোনও আতিশয্য ছাড়া নেচে চলেন সনাতন কুমার মাহাতো ও তাঁর বোন। এতদিন ছোট ছোট নাচের ক্লিপিংস টিকটকেই আপলোড করতেন তাঁরা। এবার তাঁরা ভাইরাল টুইটারেও। তাঁদের নাচের ভিডিও মিনি মাথুর শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। মাটির বাড়ির বাইরের দাওয়ায় তাঁরা একসঙ্গে নাচেন। যেন মহড়া দিচ্ছেন। কোনও বিশেষ পোশাক নেই, নেই কোনও আনুষঙ্গিক জিনিসপত্র। আশপাশের ব্যাকগ্রাউন্ডেরও বাহার নেই কোনও। আছে কেবল নাচের প্রতিভা ও দক্ষতা। বিশেষ প্রশিক্ষণে প্রাপ্ত নয়, এ নাচের ক্ষমতা যেন তাঁদের সহজাত। https://twitter.com/susantananda3/status/1266708706885947394 এমনই একটি নাচ দেখে মুগ্ধ হয়েই সেটি টুইটারে শেয়ার করেন টিভি অ্যাঙ্কর মিনি মাথুর। দেখা যায় দু'ভাই-বোনে নাচছেন, 'ম্যায়নে দিল কা হুকম সুনা হ্যায়' গানের সঙ্গে। এই ভিডিও শেয়ার করে মিনি লেখেন, "এটাই আমি দেখতে চেয়েছিলাম আজ সকালে। যাঁরা এত অল্পে পজ়িটিভ থাকা চেষ্টা করছেন, তাঁদের অনেক ভালবাসা।" https://twitter.com/minimathur/status/1267311203593797633 মিনি শেয়ার করার পরে ভিডিওটি ১১ হাজার মানুষ দেখেছেন টুইটারে। তার আগেই টিকটকে এটি প্রায় ৪০ লক্ষ মানুষর দেখা হয়েছে এবং হাজার হাজার প্রশংসাসূচক মন্তব্য পেয়েছে এটি। টুইটার প্রোফাইল থেকে জানা গেছে, ঝাড়খণ্ডের ধানবাদে থাকেন সনাতন মাহাতো ও তাঁর বোন। নাচের পাশাপাশি কিছু কমেডি ক্লিপও আপলোড করেন তাঁরা। কয়েক কোটি মানুষ ফলো করেন তাঁদের।

```