
শেষ আপডেট: 24 August 2023 03:33
দ্য ওয়াল ব্যুরো: মা হওয়া কি মুখের কথা! বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তবে সে জলখাবারে অথবা স্কুলের টিফিনে কী খাবে সেই চিন্তাতেই কেটে যায় মা-দের অনেকটা সময়। বাড়িতে ৫ থেকে ১০ বছরের বাচ্চা থাকলে তারা প্রায়ই বায়না করে ভাজাভুজি খাওয়ার জন্য। চিপস থেকে বার্গার অথবা ইনস্ট্যান্ট নুডলস থাকে বাচ্চাদের প্রিয় খাবারের তালিকায়।
কেক, পেস্ট্রি

বাড়ির ছোটদের টিফিনে প্রায়ই মা-রা কেক, পেস্ট্রি দিয়ে দেন। মিষ্টি স্বাদের কেক, পেস্ট্রি খেতেও যথেষ্ট পছন্দ করে খুদেরা। তবে স্থানীয় বেকারিতে তৈরি এই কেক বা পেস্ট্রি ছোটরা খেতে পছন্দ করলেও এই খাবারগুলির মধ্যে সুগারের মাত্রা অতিরিক্ত থাকে যা ছোটদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতিকারক।
ইনস্ট্যান্ট নুডলস

চাউমিন, ম্যাগির মতো ইনস্ট্যান্ট নুডলস যেমন সময় বাঁচায় তেমনই ছোটরা মুখরোচক খাবার হিসেবে বেশ পছন্দ করে এই খাবার। তবে প্রতিদিন নিয়মিত চাউমিন বা ম্যাগি খাওয়ার অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। এই নুডলসগুলিতে এমন কিছু উপাদান থেকে যা ফ্যাটের পরিমাণ বাড়ায় শরীরে। ফলে, অল্প বয়সেই স্থুলতার শিকার হতে পারে ছোটরা।
পটাটো চিপস

স্কুল বা টিউশন থেকে বেরিয়ে পটাটো চিপস খেতে খেতে বাড়ি ফেরা ছোটদের প্রিয় অভ্যাস। তবে নিয়মিত তেলমশলাযুক্ত পটাটো চিপস খাওয়া আদৌ ছোটদের স্বাস্থ্যের জন্য কোনও সুঅভ্যাস নয়। সেই কারণে অভিভাবকদের উচিত ছোটদের প্রতিদিন পটাটো চিপস খাওয়ার অভ্যাস থেকে বিরত রাখা।
চিকেন নাগেটস
ছোটরাই শুধু নয় পাশাপাশি অনেক সাবালকরাও চিকেন নাগেটসের মতো তেলে ভাজা চিকেনের পদ খেতে পছন্দ করেন। তবে বাড়িতে ভাজা হলেও নিয়মিত চিকেন নাগেটস খাওয়া মোটেই সুঅভ্যাস নয়।
ঠাণ্ডা পানীয়

কোল্ডড্রিঙ্কস বা ফ্রুটির মতো ঠাণ্ডা পানীয় খেতে যথেষ্ট পছন্দ করে ছোটরা। তবে এই ধরনের মিষ্টি ঠাণ্ডা পানীয়গুলিতে এমন কিছু উপাদান থাকে যার জেরে শরীরের ক্যালসিয়াম খুব তাড়াতাড়ি ক্ষয় হয়। ফলে ছোটদের হাড়ের গঠন ক্ষতিগ্রস্থ হতে পারে নিয়মিত ঠাণ্ডা পানীয় খাওয়ার অভ্যাসের ফলে।
বার্গার

ছুটির দিনে বাবা মা-র কাছে বার্গার খেতে যাওয়ার বায়না করে ছোটরা। তবে নিয়মিত বার্গার খেলে ছোটদের ওজন বেড়ে যাওয়া বা উচ্চ কোলেস্টেরলের আশঙ্কা থাকে। ফলে, ছোটদের কখনওই নিয়মিত এই বায়নায় প্রশ্রয় দেওয়া উচিত নয়।
চকলেট

লজেন্স, চকলেটের মতো খাবার পেলে ছোটদের আর কিছুই চাই না। তবে চকলেট যে ছোটদের দাঁত ক্ষয় করে সে কথা অভিভাবকরাও জানেন। সেই কারণেই সবসময়ে ছোটদের চকলেট খেতে দেন না অভিভাবকরা। নিয়মিত চকলেট খাওয়ার ফলে সুগারের মাত্রাও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সল্টলেকে সি-ফুড উৎসব! দ্য সভরানি-তে টানা ১০ দিন ইচ্ছেমতো চিংড়ি, পমফ্রেট খাওয়ার লোভনীয় সুযোগ