Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

মাদক নিতেন প্রধান সন্ন্যাসী সহ বাকিরাও! সাধু খুঁজতে মঠ উজাড়

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা যাবতীয় জাগতিক জিনিস থেকে মোহমুক্ত হয়ে যান। সেই কারণেই সন্ন্যাসী বলা হয় তাঁদের। কিন্তু দেখা গেল, সেই সাধুরাই নেশাগ্রস্ত! সম্প্রতি থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে (Thailand temple) এমনটাই ঘটেছে। মাদক পরীক্ষায় (drug tes

মাদক নিতেন প্রধান সন্ন্যাসী সহ বাকিরাও! সাধু খুঁজতে মঠ উজাড়

শেষ আপডেট: 29 November 2022 13:37

দ্য ওয়াল ব্যুরো: তাঁরা যাবতীয় জাগতিক জিনিস থেকে মোহমুক্ত হয়ে যান। সেই কারণেই সন্ন্যাসী বলা হয় তাঁদের। কিন্তু দেখা গেল, সেই সাধুরাই নেশাগ্রস্ত! সম্প্রতি থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরে (Thailand temple) এমনটাই ঘটেছে। মাদক পরীক্ষায় (drug test) সেখানকার কোনও সাধুই (monks) উত্তীর্ণ হতে পারেননি। ফলে তাঁদের সন্ন্যাসী পদ কেড়ে নেওয়া হল।

থাইল্যান্ডের বাং সাম ফান জেলার ফেটচাব্যুন প্রদেশের একটি বৌদ্ধ মন্দিরে ঘটেছে এই অভাবনীয় ঘটনা। সোমবার ওই মন্দিরের সাধুদের মাদক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তাতে দেখা যায়, মন্দিরের প্রধান সন্ন্যাসী সহ আরও ৪ জন সাধু পরীক্ষায় ডাহা ফেল করেছেন। তাঁরা প্রত্যেকেই মেটামফেটামিন বা ক্রিস্ট্যাল মেথ নামক একপ্রকার রাসায়নিক মাদকে আসক্ত ছিলেন বলে জানা গেছে।

এর পরেই তাঁদের একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়। শুধুই তাই নয়, মাদকাসক্ত ওই ৫ জনের সাধু হিসেবে পরিচয় দেওয়ার অধিকারও হরণ করা হয়েছে বলে সূত্রের খবর। আপাতত ওই মন্দিরে একজনও 'সাধু' নেই।

মন্দিরটি সাধুহীন হয়ে যাওয়ার ঘটনায় আশঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে পুণ্যের কাজ হিসেবে সাধুদের খাবার খাওয়ানোর রীতি রয়েছে। কিন্তু মন্দিরে কোনও সাধুই না থাকলে তাঁরা কীভাবে সেই পুণ্য অর্জন করবেন, তা ভেবেই চিন্তায় পড়ে গেছেন তাঁরা।

বাং সাম ফানের জেলা আধিকারিক বুনলার্ট থিনথাপথাই জানিয়েছেন, গ্রামবাসীরা যাতে উপসনা করার বিষয়ে সমস্যায় না পড়েন, তার জন্য শিগগিরই ওই মন্দিরে অন্য সাধুদের পাঠানো হবে।

জাতিসঙ্ঘ সূত্রে জানা গেছে, মেটামফেটামিন নামক ওই মাদক পাচারের জন্য থাইল্যান্ডকে করিডোর হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। মূলত মায়ানমার থেকে লাওস হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয় এই মাদক। থাইল্যান্ডের টাকায় ২০ বাট, অথাৎ ভারতীয় মুদ্রায় ৪১ টাকারও কমে এই মাদকের গুলি বেআইনিভাবে বিক্রি করা হয় সেখানে।

প্রেমিক-প্রেমিকা পালিয়েছে, ছেলের বাবাকে জুতোপেটা মেয়ের মা-র! শ্রদ্ধা-কাণ্ড নিয়ে পথসভায় ধুন্ধুমার


```