Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

পাক ভোটে জঙ্গি সংগঠনের ৪৬০ প্রার্থী, উদ্বিগ্ন ভারত

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের যে জঙ্গি সংঠনগুলি ভারতে একাধিক বিস্ফোরণ ও হত্যায় জড়িত, তারা এবার প্রার্থী দিয়েছে সেদেশের ভোটে। তাতে রীতিমতো উদ্বেগে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' । যতদূর মনে হচ্ছে, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তখন জঙ্গি গ

পাক ভোটে জঙ্গি সংগঠনের ৪৬০ প্রার্থী, উদ্বিগ্ন ভারত

শেষ আপডেট: 25 July 2018 12:59

দ্য ওয়াল ব্যুরো : পাকিস্তানের যে জঙ্গি সংঠনগুলি ভারতে একাধিক বিস্ফোরণ ও হত্যায় জড়িত, তারা এবার প্রার্থী দিয়েছে সেদেশের ভোটে। তাতে রীতিমতো উদ্বেগে ভারতের গোয়েন্দা সংস্থা 'র' । যতদূর মনে হচ্ছে, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তখন জঙ্গি গোষ্ঠীগুলি সরকার গঠনের ক্ষেত্রে নির্ধারক হয়ে উঠতে পারে।  তাতে  পাকিস্তানের প্রশাসনে জঙ্গিদের প্রভাব বাড়বে। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদ ও প্রাদেশিক আইনসভার নির্বাচন সম্পর্কে যথাসম্ভব গোপনীয়তা রাখা হচ্ছে। ভারত ও অন্যান্য দেশের সাংবাদিকদের পর্যবেক্ষক হিসাবে যেতে দেওয়া হয়নি। এরই মধ্যে জানা গিয়েছে, জঙ্গি লস্কর ই  তৈবার প্রধান হাফিজ মহম্মদ সইদ ১৭২ জন প্রার্থী দিয়েছেন। তিনি নিজে ভোটে দাঁড়াননি।  কিন্তু তাঁর ছেলে ও জামাই প্রার্থী হয়েছেন। আল্লাহ আকবর তেহরিক নামে আরও এক জঙ্গি সংগঠন ১৮০ জন প্রার্থী দিয়েছে। লস্কর ই জঙ্গভি নামে আর একটি জঙ্গি সংগঠনের ১০০ জন প্রার্থী দাঁড়িয়েছেন। পাকিস্তানে ভোটের আগে যে তদারকি সরকার গঠিত হয়েছিল, তারা সন্ত্রাসবাদীদের তালিকা থেকে অনেক সংগঠনের নাম বাদ দিয়েছে। তাতে সুবিধা হয়েছে জঙ্গিদের।

```