Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

খাবার দিতে এসে কুকুরের তাড়া! ভয় পেয়ে তিনতলা থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের! তারপর...

দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারি করতে এসেছিলেন তিনি, গ্রাহক তাঁকে তিনতলায় যেতে বলেন। সেইমতোই খাবার পৌঁছতেই গিয়েছিলেন এক সুইগি ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)। ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে তাঁকে। ভয় পেয়ে দৌড

খাবার দিতে এসে কুকুরের তাড়া! ভয় পেয়ে তিনতলা থেকে ঝাঁপ ডেলিভারি বয়ের! তারপর...

শেষ আপডেট: 16 January 2023 10:14

দ্য ওয়াল ব্যুরো: খাবার ডেলিভারি করতে এসেছিলেন তিনি, গ্রাহক তাঁকে তিনতলায় যেতে বলেন। সেইমতোই খাবার পৌঁছতেই গিয়েছিলেন এক সুইগি ডেলিভারি বয় (Swiggy Delivery Boy)। ফ্ল্যাটের দরজা খুলতেই গ্রাহকের পোষ্য কুকুরটি তাড়া করে তাঁকে। ভয় পেয়ে দৌড় লাগায়, সামনেই একটি খোলা জালনা থেকে ঝাঁপ দেন নীচে। হাসপাতালে ভর্তি করা হলেও প্রাণে বাঁচানো (Death) যায়নি যুবকটিকে।

জানা গেছে, সুইগি ডেলিভারি বয়টির নাম মহম্মদ রিজওয়ান। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের (Hyderabad) বানজারা হিলসের লুম্বিনি রকস আবাসনের বাসিন্দা কে শোভনা সুইগিতে খাবার অর্ডার দিয়েছিলেন। তাঁর অর্ডার পৌঁছতেই এসেছিলেন রিজওয়ান। তিনতলায় উঠে যখন তিনি দরজায় টোকা মারেন, তখন ভেতরে থাকা একটি জার্মান শেফার্ড চিৎকার শুরু করে। দরজা খুলতেই কুকুরটি চিৎকার করে তেড়ে আসে বছর ২৩-এর রিজওয়ানের দিকে।

কুকুরের আচমকা চিৎকারে ও তেড়ে আসায় ভয় পেয়ে যান রিজওয়ান। সেই ভয়েই তিনতলা থেকে নীচে ঝাঁপ মারেন ওই যুবক। রক্তাক্ত অবস্থায় রিজওয়ানকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাথায় গুরুতর আঘাত লাগায়, অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

শহরের ইউসুফগুদা এলাকার শ্রীরাম নগরের বাসিন্দা রিজওয়ান। ঘটনায় রিজওয়ানের ভাই মহম্মদ খাজা বানজারা হিলস থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ, কুকুর মালিক শোভনার বিরুদ্ধে অবহেলার অভিযোগে মৃত্যুর মামলা রুজু করেছে।

কুকুরকে খাবার খাওয়াচ্ছিল, আচমকাই বেপরোয়া গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন তরুণী! তারপর…


```