Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

নন্দীগ্রামে হারবেন শুভেন্দু, বিরোধী দলনেতার পদটাও থাকবে না, ২৬ নিয়ে বড় হুঙ্কার কুণালের

২৬ সালের ভোটে তৃণমূল আড়াইশোর বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন কুণাল।

 নন্দীগ্রামে হারবেন শুভেন্দু, বিরোধী দলনেতার পদটাও থাকবে না, ২৬ নিয়ে বড় হুঙ্কার কুণালের

শুভেন্দু অধিকারী ও কুণাল ঘোষ।

শেষ আপডেট: 19 February 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট। দিল্লির কায়দায় বাংলারও ক্ষমতায় বিজেপি বসবে বলে একাধিকবার দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এও দাবি করেছেন যে আগামী বিধানসভা ভোটে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর জিততে পারবেন না।

এ ব্যাপারে বুধবার শুভেন্দুর কেরিয়ার নিয়ে ভবিষ্যদ্ববাণী করে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের দাবি, ২৬ সালের ভোটে বাংলায় বিজেপি আর বিরোধী দলের মর্যাদাতেও থাকবে না। ফলে বিরোধী দলনেতার পদটিও লুপ্ত হবে। সেই সঙ্গে নন্দীগ্রাম থেকে বিপুল ভোটে শুভেন্দু অধিকারী পরাজিত হবেন বলেও দাবি করেছেন কুণাল।

কুণাল বলেন, "বাংলার মানুষ বিজেপিকে ভালভাবে চিনে নিয়েছে। ওরা যেভাবে ধর্মের উস্কানি দিচ্ছে, ধর্মের নামে রাজনীতি করতে চাইছে ২৬ সালের ভোটে বাংলার মানুষ তার যোগ্য জবাব দেবে। শুভেন্দু অধিকারীও নন্দীগ্রাম থেকে পরাজিত হবেন।"

শুভেন্দু দাবি করেছিলেন, "ভবানীপুরের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন।" পাল্টা হুঁশিয়ারি দিয়ে কুণাল এদিন বলেন, "শুভেন্দুর বুকের পাটা থাকলে ভবানীপুর থেকে ভোটে দাঁড়াক। এলাকার মানুষ ওর জামানত জব্দ করে দেবে।"

২৬ সালের ভোটে তৃণমূল আড়াইশোর বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় আসবে বলেও দাবি করেছেন কুণাল। তিনি এও বলেন, বিরোধীদলের মর্যাদা পেতে গেলে যতগুলি আসন প্রয়োজন, ছাব্বিশে তাও থাকবে না বিজেপির ঝুলিতে।


```