Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

শিক্ষক নিয়োগের মামলায় এই প্রথম ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। একই সঙ্গে শিক্ষক নিয়োগের মামলায় এই প্

শিক্ষক নিয়োগের মামলায় এই প্রথম ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 25 July 2023 11:12

দ্য ওয়াল ব্যুরো: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশই বহাল রাখল শীর্ষ আদালত। একই সঙ্গে শিক্ষক নিয়োগের মামলায় এই প্রথম ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট। তবে ওএমআর শিট (OMR Sheet) জনসমক্ষে প্রকাশের পরিবর্তে সীলবন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা ত্রিবেদীর নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে।

২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ববিতা সরকার। সেই সূত্রেই সামনে আসে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ দুর্নীতি। আদালতের নির্দেশে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি পেয়েও সেই আদালতের নির্দেশেই পরে চাকরি হারাতে হয়েছিল ববিতাকে। এরপরই ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ পরীক্ষার বিস্তারিত মেধাতালিকা প্রকাশের আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা করেছিলেন ববিতা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। তাৎপর্যপূর্ণভাবে ওই ৯০৭ জনের মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে একাদশ-দ্বাদশের বিস্তারিত তথ্য-সহ প্যানেল প্রকাশের আর্জি জানান ববিতা। ওই মামলাতেই গত ৭ জুলাই ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করার জন্য কমিশনকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।পাল্টা হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একাংশ। মঙ্গলবার সেই মামলাতেই এই প্রথম ওএমআর শিট দেখতে চাইলেন শীর্ষ আদালতের বিচারপতি।

আরও পড়ুন: এক বছরের জন্য নিয়োগ করে কেন মেয়াদ বাড়ানো হচ্ছে? অস্থায়ী দমকলকর্মীদের নিয়ে প্রশ্ন হাইকোর্টের


```