Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

শবরীমালা নিয়ে নিজের রায় পুনর্বিবেচনা করতে রাজি সুপ্রিম কোর্ট

দ্য ওয়াল ব্যুরো : শবরীমালা মন্দিরে ৫০ এর কমবয়সী মহিলাদের ঢুকতে না দেওয়ার নিয়ম সংবিধানবিরোধী । এই মর্মে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । এর পরে ওই মন্দির নিয়ে উত্তাল হয়েছে কেরল। সুপ্রিম কোর্টের রায়ের পরে মন্দিরের দরজা একাধিকবার খুললেও ভক্তদের বাধ

শবরীমালা নিয়ে নিজের রায় পুনর্বিবেচনা করতে রাজি সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 13 November 2018 11:26

দ্য ওয়াল ব্যুরো : শবরীমালা মন্দিরে ৫০ এর কমবয়সী মহিলাদের ঢুকতে না দেওয়ার নিয়ম সংবিধানবিরোধী । এই মর্মে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট । এর পরে ওই মন্দির নিয়ে উত্তাল হয়েছে কেরল। সুপ্রিম কোর্টের রায়ের পরে মন্দিরের দরজা একাধিকবার খুললেও ভক্তদের বাধায় একজনও ৫০-এর কমবয়সী মহিলা ঢুকতে পারেননি সেখানে। মঙ্গলবার নিজের রায়ই পুনর্বিবেচনা করে দেখতে রাজি হল সুপ্রিম কোর্ট। এসম্পর্কে যে আবেদনগুলি জমা পড়েছে, তার ওপরে শুনানি হবে ২২ জানুয়ারি । গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট শবরীমালা মন্দিরে নিষেধাজ্ঞার বিরুদ্ধে রায় দেয় । বিচারপতিরা বলেছিলেন, নিষেধাজ্ঞাকে ধর্মীয় আচার বলে মেনে নেওয়া যায় না । এই ধরনের নিষেধাজ্ঞা প্রায় অস্পৃশ্যতার শামিল । এই রায় পুনর্বিবেচনা করার জন্য ৪৯ টি আর্জি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । শবরীমালা মন্দির বছরে মাত্র ১২৭ দিন খোলা থাকে । সুপ্রিম কোর্টের রায়ের পর অন্তত এক ডজন মহিলা মন্দিরে প্রবেশের চেষ্টা করেছেন। পুলিশ তাঁদের পাহারা দিয়ে মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কিন্তু মন্দিরের কাছেই পৌঁছতে পারেননি তাঁদের বেশিরভাগ । ৮০০ বছরের পুরানো ওই মন্দিরের দেখভাল করে ত্রিবাঙ্কুর দেবস্থানম বোর্ড । তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়, ওই নিষেধাজ্ঞা মহিলাদের বিরুদ্ধে নয়। তাঁরা স্বেচ্ছায় মন্দিরে না ঢোকার নিয়ম মেনে নিয়েছেন। কেরলের ক্ষমতাসীন বাম সরকার জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টের রায় মেনে চলবে । মহিলারা যাতে প্রবেশ করতে পারেন সেজন্য মন্দিরের আশপাশে কড়া প্রহরার ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু কংগ্রেস ও বিজেপি সুপ্রিম কোর্টের রায়ের তীব্র বিরোধিতা করেছে। তাদের বক্তব্য, ধর্মীয় সংবেদনশীল বিষয়ে আদালতের মতামত দেওয়া উচিত নয়। ওই রায়ের বিরুদ্ধে বিজেপি রথযাত্রা বার করবে বলে জানিয়েছে। দলের সভাপতি অমিত শাহ প্রকাশ্যে রায়ের সমালোচনা করেছেন। অন্যদিকে কংগ্রেসও জানিয়েছে, তারা বার করবে পদযাত্রা । কেরল সরকার জানিয়েছে, শবরীমালা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হবে । আগামী ১৭ নভেম্বর ফের খুলছে ওই মন্দির। আগামী দুমাস মন্দির খোলা থাকবে । সেই সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেজন্য সক্রিয় হয়েছে কেরল সরকার । এর মধ্যে শবরীমালা নিয়ে অন্য একটি প্রশ্ন তুলেছেন কংগ্রেসের বিধায়ক কে মুরলীধরন । তিনি বলেন, গত অগাস্ট মাসের বন্যায় মন্দিরের পরিকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন মন্দিরের আশপাশে পর্যাপ্ত সংখ্যায় শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা নেই। রাজ্য সরকারের উচিত অবিলম্বে ভেঙে পড়া পরিকাঠামো সারিয়ে তোলা ।

```