Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

কবে অবসর নেবেন? লেবানন ম্যাচের আগে যা বলার বলে দিলেন সুনীল

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে সাফল চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত ছন্দে ভারতের মেসি। মোট ৯১টি আন্তর্জাতিক গোল হয়ে গিয়েছে দেশের হয়ে। রোনাল্ডো ও লিওর পাশে তাঁর নাম নি

কবে অবসর নেবেন? লেবানন ম্যাচের আগে যা বলার বলে দিলেন সুনীল

শেষ আপডেট: 30 June 2023 14:38

দ্য ওয়াল ব্যুরো: সুনীল ছেত্রী এই মুহূর্তে দারুণ ফর্মে রয়েছেন। আন্তঃ মহাদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে সাফল চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত ছন্দে ভারতের মেসি। মোট ৯১টি আন্তর্জাতিক গোল হয়ে গিয়েছে দেশের হয়ে। রোনাল্ডো ও লিওর পাশে তাঁর নাম নিয়েও সমানে আলোচনায় চলে আসছে।

তার মধ্যেই সুনীলের কাছে অবসরের প্রসঙ্গও এসেছে। ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন,  ‘আমি জানি না দেশের হয়ে আমি আমার শেষ ম্যাচটা কবে খেলব। আমি কখনও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি না। আমি সবসময় পরের ম্যাচের কথা ভাবি। পাশাপাশি দশ দিনের কথা ভেবে খেলি। দূরের বিষয় চিন্তা করি না।’

৩৮ বছরের সুনীল এখনও সমান ফিট। তিনি জানিয়েছেন, ‘সাধারণত কিছু প্যারামিটার আছে যা নিয়ে আমি চিন্তা করি। যেমন, আমি দলে অবদান রাখছি কি না। আমি গোল করতে সক্ষম কিনা। আমি যতটা চাই সেই মতো প্রস্তুতি আমি করতে পারছি কিনা, এগুলিও ভাবি। যে দিন আমি দেখব এগুলো আমি পারছি না, সেদিন নিজেই সরে যাব।’

লেবাননের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ভারতীয় দল ২-০ ব্যবধানে জিতেছে। শনিবার সাফের সেমিফাইনালে তাদের বিরুদ্ধেই খেলবে দল। ভারত অধিনায়ক ম্যাচের আগেরদিন প্রথাগত সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘লেবানন একটি কঠিন দল। আমরা এরই মধ্যে তাদের সঙ্গে দু’বার খেলেছি। দু’বারই জিতেছি। তাও আমরা শান্ত থাকার চেষ্টা করছি। প্রতি ম্যাচ অন্যরকম হয়। তাই আমরাও সতর্ক রয়েছি।’


```