Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দিলীপের বিয়েতে আশ্চর্যের কী আছে! ব্যক্তিগত পরিসরে 'নাক না গলানো'র পরামর্শ সুকান্তর

সুকান্ত বোঝাতে চেয়েছেন, বয়সটা কোনও ফ্য়াক্টরই নয়, আসল হল মনের মিল!

দিলীপের বিয়েতে আশ্চর্যের কী আছে! ব্যক্তিগত পরিসরে 'নাক না গলানো'র পরামর্শ সুকান্তর

দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।

শেষ আপডেট: 18 April 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিয়ে বলে কথা! বৃহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে রাজ্য রাজনীতিতে। নেট মাধ্যমও তার ব্যতিক্রম নয়। বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্করাও করছেন। 

শুক্রবার সকালে নিউটাউনে দিলীপের বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে যার তীব্র প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ঝাঁঝের সুরেই বললেন, "দিলীপ ঘোষের বিয়ে, এর মধ্যে অস্বাভাবিক কি রয়েছে? বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি!" 

সুকান্ত বোঝাতে চেয়েছেন, বয়সটা কোনও ফ্য়াক্টরই নয়, আসল হল মনের মিল!

সুকান্তর ব্যাখ্যা, "এর আগে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব বেশি বয়সে বিয়ে করেছেন। প্রিয়রঞ্জন দাশমুন্সি, ইন্দ্রজিৎ গুপ্তর কথা মনে করুন। ইন্দ্রজিৎবাবু তো আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। ফলে বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যাঁরা থাকেন, তাঁদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে কিছুটা দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জনদার অনেক পরে বিয়ে হয়েছিল। এরকম অনেক রাজনৈতিক ব্য়ক্তিত্ব রয়েছে।"

সুকান্ত এও জানান, আইনি এবং বৈদিক মতে এদিন বিয়ে হবে দিলীপ ঘোষের। এরপরই কৌতূহলী মিডিয়ার তরফে বিয়ের আচার, অনুষ্ঠান নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে অভিভাবকসুলভ ভঙ্গিতে সুকান্ত বলেন, "বিয়ে বিষয়টা সবার জীবনের ব্যক্তিগত পরিসর, এতে কারও বেশি না ঢোকায় ভাল!"

দিলীপ ঘোষ অতীতে সঙ্ঘপ্রচার ছিলেন। নিয়ম অনুযায়ী সঙ্ঘের লোকেরা অকৃতদার থাকেন। সেই দিলীপ কীভাবে বিবাহিত জীবনে প্রবেশ করছেন, তা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে।

এ ব্যাপারে সুকান্ত টেনে এনেছেন লালকৃষ্ণ আডবানীদের প্রসঙ্গও। সুকান্ত বলেন, "সঙ্ঘে একদল নেতা হয়ে আসেন আরেক দল সংগঠক হয়ে আসেন, সংগঠকরা প্রচারক হিসেবে থাকেন। নেতারা প্রচারক থাকেন না। লালকৃষ্ণ আডবানি প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, পরে বৈবাহিক জীবনযাপন করেন। এরকম অনেক উদাহরণ আছে। এটা সঙ্ঘের সিস্টেম।"

এদিন সকালে সুকান্তর পাশাপাশি সুনীল বনশল,মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, জ্যোতির্ময় সিংহ, লকেট চট্টোপাধ্যায়রা নিউটাউনে শুভেচ্ছা জানাতে আসেন দিলীপ ঘোষকে। নব দম্পতির জন্য তাঁরা মিষ্টি, ফুল, ধুতি, শাড়ি নিয়ে আসেন। পরে সুকান্ত বলেন, "দিলীপদার মা খুব খুশি হয়েছেন, মায়ের জন্যই বিয়েটা করেছেন। ছেলে নাড়ুকে নিয়ে উনিও খুব চিন্তায় ছিলেন।"


```