অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির জন্য যেসব টাকা এসেছে, সেগুলি মন্ত্রীর পরিবারের ব্যবসায় ও সম্পত্তিতে খাটানো হয়েছে।
.jpeg.webp)
গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 17 November 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে (Municipal Recruitment Corruption Case) এবার ইডি-র (ED) নজরে দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই (Sujit Basu's son-in-law) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে এদিন বেলা ১১টার সময় সুজিত বসুর জামাই রাহুল সিং (ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছেন।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল। তল্লাশির সময়ে বেশ কিছু নথি, ডিজিটাল সার্ভার এবং নগদ প্রায় ৪৫ লক্ষ নগদ উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এ ব্যাপারেই মন্ত্রীর জামাইকে জেরার জন্য এদিন তদন্তকারীরা ডেকে পাঠিয়েছিল বলে খবর।
ইডি দফতরে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিং বলেন, “আমি এখানে এসেছি এবং বেশ কিছু নথি ও ছবি জমা দিয়েছি।" সূত্রের দাবি অনুযায়ী, সুজিত বসুর স্ত্রী, পুত্র ও কন্যাও এই সপ্তাহেই ইডি-তলব পেয়ে উপস্থিত হবেন।
অভিযোগ রয়েছে যে পুর নিয়োগ দুর্নীতির জন্য যেসব টাকা এসেছে, সেগুলি মন্ত্রীর পরিবারের ব্যবসায় ও সম্পত্তিতে খাটানো হয়েছে।
এই পুরো ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। শাসকদল তৃণমূলের অভিযোগ, এটি নির্বাচন-পূর্ব চাপ প্রয়োগ। এদিকে ইডি বলছে যে উদ্ধৃত নথি ও নগদ অর্থই তদন্তের অন্যতম ভিত্তি। তারই ভিত্তিতে তলব করা হয়েছিল।