Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

কর্নাটকের ভোটের লড়াইয়ে ঢুকে পড়েছে সুদানের গৃহযুদ্ধ, ময়দানে স্বয়ং বিদেশমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: সুদানে গৃহযুদ্ধ (Sudan Civil War) শুরু হয়েছে। সে দেশের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে মঙ্গলবার পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২০০ জন। আহত দুই হাজার। নিহতদের একজন ভারতীয়। অ্যালবার্ট অগেস্ট

কর্নাটকের ভোটের লড়াইয়ে ঢুকে পড়েছে সুদানের গৃহযুদ্ধ, ময়দানে স্বয়ং বিদেশমন্ত্রী

শেষ আপডেট: 29 April 2023 06:07

দ্য ওয়াল ব্যুরো: সুদানে গৃহযুদ্ধ (Sudan Civil War) শুরু হয়েছে। সে দেশের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনীর ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে মঙ্গলবার পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ২০০ জন। আহত দুই হাজার। নিহতদের একজন ভারতীয়। অ্যালবার্ট অগেস্টাইন নামে এই ব্যক্তি কেরলের বাসিন্দা।

কিন্তু আফ্রিকার এই দেশটির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতি এই মুহূর্তে কর্নাটকে ভোটের (Karnataka poll) প্রচারে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে কংগ্রেস ও জেডিএস। পরিস্থিতি সামাল দিলে দলের হয়ে আসরে নেমেছেন স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যিনি সচরাচর মুখ খোলেন না। সুদানে বিবদমান দুই গোষ্ঠী একে অপরের দিকে গোলা, রকেট, গুলি নিক্ষেপ করছে। অন্যদিকে, সেই গৃহযুদ্ধের পরিস্থিতিকে হাতিয়ার করে কর্নাটকের ভোটের প্রচারে নয়া মাত্রা দিয়েছে নেতাদের টুইট নিক্ষেপ।

সুদানে গোলমালের সূত্রপাত তিন-চারদিন আগে। আচমকা সেনা বাহিনী প্রেসিডেন্ট প্যালেস, রেডিও ও টেলিভিশন ভবন, সংসদ ইত্যাদি থেকে আধা সেনাকে সরিয়ে দিয়েছে। তবে মুখের কথায় তা সম্ভব হয়নি। তীব্র গুলির লড়াই, বিমান হানার পর পরিস্থিতি মঙ্গলবার গভীর রাত থেকে খানিকটা শান্ত।

ইতিমধ্যে দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাজ করছে না ইন্টারনেট পরিষেবাও।

গোলমাল শুরুর দিনেই গুলিতে নিহত হন কেরলের বাসিন্দা অ্যালবার্ট। তারপরই জানাজানি হয়, কেরল নয়, কর্নাটকের বহু মানুষ আফ্রিকার ওই দেশটিকে কাজের সন্ধানে গিয়েছেন। অনেকেই পাকাপাকিভাবে বসবাস করছেন। তাদের অন্যতম কর্নাটকের হাক্কিপিক্কিস উপজাতি সম্প্রদায়। তাদের পরিবার সূত্রে এখনও পর্যন্ত ৩১ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে যাদের সম্পর্কে ভারত সরকার কোনওরকম তথ্য দিতে পারছে না। তবে সব মিলিয়ে সে দেশে প্রায় আড়াই হাজার কন্নড়ভাষীর বাস। উপজাতি সম্প্রদায়টি আটকে পড়েছে একেবারে যুদ্ধবিধ্বস্ত এলাকায়।

কর্নাটক কংগ্রেসের বষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করে একটি নিরীহ টুইটে লেখেন সুদানে আটকে পড়া কর্নাটকের বাসিন্দাদের দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক।

খানিক পরে আর একটি টুইটে তিনি কড়া ভাষায় আক্রমণ করেন কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে। অভিযোগ করেন, ১৪ তারিখ থেকে গোলমাল শুরু হয়েছে। ভারত সরকার হাত গুটিয়ে বসে আছে। আটকে থাকা কর্নাটকীদের ব্যাপারে সরকারের কোনও মাথাব্যাথাই নেই।

সিদ্ধারামাইয়া ভোটের বাজারে সুদানকে হাতিয়ার করছেন টের পেয়ে আসরে নামেন মুখ্যমন্ত্রী এবং বিদেশমন্ত্রী। দুই শিবিরেই কর্মী-সমর্থকেরা নেতাদের টুইট রি-টুইট করা শুরু করেন। সামাজিক মাধ্যমেও শুরু হয় তোপ, পাল্টা তোপ।

সিদ্ধারামাইয়া বলেন, ‘জল, খাবার ছাড়া কর্নাটকের মানুষ সুদানে আটকে আছে। সরকার কিছুই করছে না।’ জবাবে জয়শঙ্কর লেখেন, ‘সিদ্ধারামাইয়া রাজনীতি করছেন। ভারত সরকার নিয়মিত সুদানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। ভারতীয়দের অবস্থান সম্পর্কে সরকারের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। কিন্তু নিরাপত্তার কারণেই জায়গাগুলির নাম প্রকাশ করা হচ্ছে না।’ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জয়শঙ্কর আরও লেখেন, ‘আপনার টুইট দেখে আতঙ্কিত বোধ করছি। দয়া করে রাজনীতি করবেন না।’

দুপক্ষের টুইট যুদ্ধে যোগ দেন এরপর মুখ্যমন্ত্রী বোম্মাই এবং কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ‘কংগ্রেস সুদানের পরিস্থিতিতে লঘু করে দেখিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে।’ মুখ্যমন্ত্রীর টুইটের জবাবে সুরজেওয়ালা টুইটে নিশানা করেন প্রধানমন্ত্রীকে। সুরজেওয়ালা লেখেন, মোদী ও বোম্মাই সরকার কর্নাটকবাসীর স্বার্থ বিরোধী। আটকে পড়া ভারতীয়দের তাদের ভাগ্যের উপর ছেড়ে রেখেছে। ফেরানোর কোনও কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। কর্নাটকের বিজেপির এমপি-এমএলএ’রা কোথায় গেলেন!

বিজেপি অবশ্য সুদানের ভারতীয় দূতাবাসের টুইটকেই হাতিয়ার করেছে। মঙ্গলবার রাতেও রাজধানী খারতুমের ভারতীয় দূতাবাস টুইটে বলেছে, দেশটিতে লুটতরাজ শুরু হয়েছে। আমরা ভারতীয়দের বলছি, বাড়িতে থাকুন। ১৪ এপ্রিল গোলমাল শুরুর দিনও একই পরামর্শ দিয়েছিল দূতাবাস।

অশুভ আত্মা তাড়াতে কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হল দুই নাবিলাক নাবালিকার, ভোজ খেল গ্রামের লোক


```