দ্য ওয়াল ব্যুরো: একদিন দু, দিন নয়। গত বিশ বছরের অভ্যেস। সাংসদ বা মন্ত্রী হওয়ার পর ব্যস্ত রুটিনেও ছেদ পড়েনি তাতে। স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে তাঁর জন্ম ভিটেতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এলেন রাজ্যের পরিবহণ ও পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গত কুড়ি বছর ধরে ১২ জানুয়ারি সকাল মানেই শুভেন্দুর গন্তব্য উত্তর কলকাতায় স্বামীজির বাড়ি। এমনিতে শুভেন্দু, বিবেকানন্দের একনিষ্ঠ ভক্ত। বাড়িতে রয়েছে স্বামীজির ছবি। শিকাগো ধর্ম সম্মেলনে কালজয়ী বক্তৃতা দেওয়া এই বাঙালি সম্পর্কে সারা বছর চর্চা করেন নন্দীগ্রামের বিধায়ক। মেদিনীপুরের বিবেকানন্দ মিশনে তাঁর নিয়মিত যাতায়াত রয়েছে। চোখের হাসপাতাল থেকে শুরু করে তাঁদের নানান কর্মকাণ্ডে সাহায্য করেন শুভেন্দু। বিবেকানন্দে অনুপ্রাণিত শুভেন্দু দলীয় সভা তো বটেই, ঘনিষ্ঠ মহলের আলোচনাতেও বারবার স্বামীজির প্রসঙ্গ উল্লেখ করেন।
এমনিতেই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে সারা রাজ্যেই বিবেকানন্দের জন্ম দিবস গুরুত্বের সঙ্গে পালিত হয়। যুব তৃণমূল এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে.অনুষ্ঠিত হয় বিবেক উৎসব। কিন্তু শুভেন্দু এই কাজ করেন দল ক্ষমতায় আসার অনেক আগে থেকেই। যখন তিনি সাংসদ বা মন্ত্রী কিছুই হননি।
পড়ুন-
https://www.four.suk.1wp.in/12-01-2019-news-national-bjp-president-amit-shah-said-that-the-upcoming-lok-sabha-elections-were-like-the-third-battle-of-panipat/