Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

ব্রডের অবসর, যুবির ৬ বলে ছয় ছক্কা থেকে ৬০০ উইকেটের ম্যাজিক, অনন্য স্ট্রুয়ার্ট

দ্য ওয়াল ব্যুরো: ছয় বলে ছয় ছক্কা খেয়েছিলেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) কাছে। সেইসময় সবে ক্রিকেট জীবন শুরু করেছিলেন ইংল্যান্ডের তরুণ পেসার স্ট্রুয়ার্ট ব্রড (Stuart Broad)। সেটি ছিল ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ। বিশেষজ্ঞদের অনেকে ধরে

ব্রডের অবসর, যুবির ৬ বলে ছয় ছক্কা থেকে ৬০০ উইকেটের ম্যাজিক, অনন্য স্ট্রুয়ার্ট

শেষ আপডেট: 30 July 2023 11:42

দ্য ওয়াল ব্যুরো: ছয় বলে ছয় ছক্কা খেয়েছিলেন যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) কাছে। সেইসময় সবে ক্রিকেট জীবন শুরু করেছিলেন ইংল্যান্ডের তরুণ পেসার স্ট্রুয়ার্ট ব্রড (Stuart Broad)। সেটি ছিল ২০০৭ সালের টি ২০ বিশ্বকাপ।

বিশেষজ্ঞদের অনেকে ধরেই নিয়েছিলেন যাঁর জীবনে শুরুতেই এমন কাণ্ড ঘটতে পারে, তিনি সেই কলঙ্কের চাপেই হয়তো উঠে দাঁড়াতে পারবেন না। কিন্তু ব্রড দেখিয়েছিলেন, ওই ব্যর্থতা তাঁর কাছে ছিল চরম আশীর্বাদ। তারপর নিজেকে পরিশীলিত করে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন।

সেই স্ট্রুয়ার্টই অবসর নিচ্ছেন অ্যাসেজের মঞ্চে। তাঁর টেস্ট উইকেটের সংখ্যা ৬০২। ১৬৭টি টেস্টে ৩০৭ ইনিংসে এই শিকার করেছেন।

লাল বলের ফরম্যাটে সর্বাধিক উইকেট নেওয়া পঞ্চম বোলার তিনি। আবার পেস বোলার হিসেবে জেমস অ্যান্ডারসনের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া ক্রিকেটার তিনি। ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন।

৩৭ বছরের ব্রড ব্রিটিশ বোলিং বিভাগকে টেনেছেন জিমি অ্যান্ডারসনকে সঙ্গী করে। চলতি অ্যাসেজেও ভাল ফর্মে রয়েছেন, এখনও পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন তিনি।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ক্রিস ব্রডের পুত্র স্টুয়ার্ট ২০০৬ সালে জাতীয় দলে অভিষেক হয়। শুরুতেই যুবরাজ সিংয়ের হাতে বেদম মার খেয়েছিলেন। তিনি সেই ঘটনা নিয়ে বলেছেন, ওই ঘটনা আমি কোনওদিন ভুলব না। ওটাই আমাকে পথ দেখিয়েছিল, মনের জোর বাড়িয়েছিল।

২০১৫ সালের অ্যাসেজ সিরিজের ম্যাচে ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট ব্রডের সেরা টেস্ট স্পেল। ১৫১টি ওয়ান ডে ম্যাচে ব্রডের শিকার ১৭৮টি উইকেট। আর ৫৬টি টি ২০ ম্যাচে তিনি পেয়েছেন ৬৫টি উইকেট।  

মায়েদের বিশ্বকাপ: ম্যাচ খেলছেন, গোল করছেন, বাচ্চাও সামলাচ্ছেন মেলানি-মরগ্যানরা


```