Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

৫০:৫০-র পরে জোটের অঙ্ক আরও কঠিন করল শিবসেনা, এনসিপির সমর্থন চাইতে পারে বিজেপি

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে জোটের অঙ্ক ক্রমেই কঠিন করে দিচ্ছে শিবসেনা। বিজেপির তুলনায় অর্ধেক আসন পেলেও আগেই তারা দাবি করেছে, লিখিত ভাবে বিজেপিকে জানাতে হবে, অর্ধেক মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হবে শিবসেনার কেউ। এ ব্যাপারে বিজেপি কিছু বলার আগে

৫০:৫০-র পরে জোটের অঙ্ক আরও কঠিন করল শিবসেনা, এনসিপির সমর্থন চাইতে পারে বিজেপি

শেষ আপডেট: 27 October 2019 03:43

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে জোটের অঙ্ক ক্রমেই কঠিন করে দিচ্ছে শিবসেনা। বিজেপির তুলনায় অর্ধেক আসন পেলেও আগেই তারা দাবি করেছে, লিখিত ভাবে বিজেপিকে জানাতে হবে, অর্ধেক মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হবে শিবসেনার কেউ। এ ব্যাপারে বিজেপি কিছু বলার আগেই আরও একধাপ এগিয়ে তাদের দাবি, গুরুত্বপূর্ণ মন্ত্রকেরও ৫০ শতাংশ তাদের চাই। বিজেপি সূত্রে খবর, কোনও ভাবেই তারা মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে দেবে না ছোট শরিক শিবসেনাকে। ২৮৮ আসনের আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি পেয়েছে ১০৫টি ও শিবসেনা পেয়েছে ৫৬টি আসন। বিজেপি একক ক্ষমতায় সরকার গড়তে পারবে না বুঝেই দরকষাকষি চরম জায়গায় নিয়ে গেছে শিবসেনা। সাধারণত ছোট শরিকরা উপমুখ্যমন্ত্রী পদ দাবি করে, হরিয়ানাতেও তাই হয়েছে।  কিন্তু এ ক্ষেত্রে শিবসেনা একেবারে মুখ্যমন্ত্রী পদের জন্য অনড় অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী পদের জন্য আগেই দেবেন্দ্র ফড়ণবীশের নাম প্রস্তাব করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কোনও ভাবেই ফড়ণবীশকে মেনে নিচ্ছেন না শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরে। এ ক্ষেত্রে ২০১৪ সালের মতো রাজ্যের বৃহত্তম দল হিসাবে সংখ্যালঘু সরকার গড়তে পারেন দেবেন্দ্র ফড়ণবীশ। ২০১৪ সালে ১২২টি আসন পেয়ে সংখ্যালঘু সরকার গড়েছিলেন ফড়ণবীশ। তখন তাঁর সরকারকে সমর্থন করেছিল শিবসেনা। এখন সরকার গড়ার জন্য তিনি শরদ পওয়ারের কাছে নিঃশর্ত সমর্থনও চাইতে পারেন। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে শরদ পওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি। তারা এখন রাজ্যের তৃতীয় বৃহত্তম দল। পওয়ার অবশ্য মনে করেন, শিবসেনা ন্যায্য দাবিই করছে। তাঁর এই কথা শুনেই তেড়েফুঁড়ে দরকষাকষি করতে থাকেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি চাইছেন, মুখ্যমন্ত্রী পদে বসুন তাঁর ছেলে আদিত্য। শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের পরিবারের থেকে এই প্রথম কেউ নির্বাচনে লড়লেন এবং জিতলেন। ওরলি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন আদিত্য। তারপরেই তাঁকে ভাবী মুখ্যমন্ত্রী হিসাবে স্বাগত জানিয়ে পোস্টারও পড়েছে। তবে ছোট শরিকের এই দাবি মানতে রাজি নয় বিজেপি। প্রকাশ্যে এখনও এ নিয়ে কোনও কথাই বিজেপি বলছে না। বিজেপির এক বরিষ্ঠ নেতা বলেছেন, “মুখ্যমন্ত্রী পদ শিবসেনাকে ছেড়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, তা ছাড়া ২০১৯ সালের নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর পদ শিবসেনাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে উদ্ধব ঠাকরের সঙ্গে অমিত শাহের কোনও কথা হয়েছে বলেও শুনিনি।” পড়ুন পুজোর গল্প: সুনা সাঁওতালের কেঁদরার ছো https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/

```