Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহের

ব্রাজিলের জালে সেনেগালের গোল-উৎসব, রোগ কি সারাবেন ‘বয়স্ক পিতা’

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তিন নম্বর দল ব্রাজিল হার মানছে ১৮ নম্বরে থাকা সেনেগালের কাছে, এমনটাই ঘটেছে প্রীতি ম্যাচে। লড়ে হারের মধ্যে তাও একটা গৌরব রয়েছে, কিন্তু বিশ্রী ফুটবল কোনও সময়ই ব্রাজিলের সঙ্গে যায় না। যে কারণে জোগো বোনিতোর (সুন্দ

ব্রাজিলের জালে সেনেগালের গোল-উৎসব, রোগ কি সারাবেন ‘বয়স্ক পিতা’

শেষ আপডেট: 21 June 2023 14:08

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের তিন নম্বর দল ব্রাজিল হার মানছে ১৮ নম্বরে থাকা সেনেগালের কাছে, এমনটাই ঘটেছে প্রীতি ম্যাচে। লড়ে হারের মধ্যে তাও একটা গৌরব রয়েছে, কিন্তু বিশ্রী ফুটবল কোনও সময়ই ব্রাজিলের সঙ্গে যায় না। যে কারণে জোগো বোনিতোর (সুন্দর ফুটবল) স্রষ্ঠা দেশ ২-৪ গোলে হার মেনেছে সেনেগালের কাছে। এই ম্যাচে অবশ্য নেমার খেলেননি। মাঠে ছিলেন কাতারের অন্যতম নায়ক রিচার্লিসন।

পর্তুগালের রাজধানী লিসবনের এই ম্যাচে ৬৩ শতাংশ বল দখলে রেখেছিল ব্রাজিল। ১১টি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে ছিল। পাশাপাশি সেনেগাল ৩৭ শতাংশ বল দখলে রেখে ৭ শট নেয়, যার ৪টিই ছিল লক্ষ্যে। ৬ গোলের ম্যাচে শুরুতে এগিয়ে ছিল ব্রাজিল। ১১ মিনিটে দলকে এগিয়ে নেন লুকাস পাকোয়েতা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস থেকে দারুণ হেডে গোল করেন এই মিডফিল্ডার।

সেই গোল শোধ করতে খুব বেশি সময় নেয়নি সেনেগাল। ২২ মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে ব্রাজিল। বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে বিপক্ষের হাবিব বল পেয়ে গিয়েছিলেন, তিনি তা থেকে বল জালে রাখেন।

দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটের মাথায় আবার ভুল ব্রাজিলের। এবার আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন মার্কুইনহোস। ৫৫ মিনিটে সাদিও মানে কোনাকুনি শটে ব্যবধান ৩-১ করেন।

৫৮ মিনিটে কর্নার কিক থেকে জটলায় বল পেয়ে মার্কুইনহোস গোল করে ৩-২ করেছিলেন। কিন্তু ইনজুরি টাইমের সাত মিনিটে নিকোলাস জ্যাকসন একা পেয়ে যান ব্রাজিল গোলরক্ষক এডেরসনকে। দলকে বাঁচাতে অবৈধভাবে পেনাল্টি বক্সে ফেলে দেন ব্রাজিল গোলরক্ষক। পেনাল্টি পেলে তা থেকে বল জালে রাখেন সাদিও মানে।

এদিকে, কাতার বিশ্বকাপে ব্যর্থতার পরে কোচ তিতে সরে যাওয়ার পরে দলের নতুন কোচ নিয়োগ হয়নি। অন্তর্বতীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রেমন মেনেজিস। যদিও রিয়ালের কোচ কার্লো আনসেলেত্তি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। তিনি অভিজ্ঞ কোচ। বয়স ৬৪ হলে কী হবে ২০১৪ সালে শেষবার বিয়ে করেছেন কানাডার ব্যবসায়ী মারিয়ান বেরেনাকে। দ্বিতীয় পক্ষেও এক সন্তানের জন্ম দিয়েছেন এই প্রবীণ কোচ।

ব্রাজিল ফুটবলমহলের ধারণা, দলের এই হালকে মেরামত করবেন ওই কোচই। তাই আশায় রয়েছে সাম্বা ফুটবল।  

রোনাল্ডোর বিশ্বরেকর্ড, ডাবল সেঞ্চুরির ম্যাচে গোলও পেলেন পর্তুগিজ তারকা


```