Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

অপরাধীদের বেত মারা বন্ধ করছে সৌদি আরব, থাকছে হাত কেটে নেওয়া, মুণ্ডচ্ছেদের শাস্তি

দ্য ওয়াল ব্যুরো : আর কাউকে শাস্তি দেওয়ার জন্য বেত মারা হবে না। শুক্রবার এমনই ঘোষণা করেছে সৌদি আরবের শীর্ষ আদালত। এপ্রিলেই স্থির হয়েছে, বেত মারার বদলে কারাদণ্ড দেওয়া হবে। অথবা আদায় করা হবে জরিমানা। কোনও কোনও ক্ষেত্রে জেল ও জরিমানা দু’টোই হতে

অপরাধীদের বেত মারা বন্ধ করছে সৌদি আরব, থাকছে হাত কেটে নেওয়া, মুণ্ডচ্ছেদের শাস্তি

শেষ আপডেট: 25 April 2020 12:44

দ্য ওয়াল ব্যুরো : আর কাউকে শাস্তি দেওয়ার জন্য বেত মারা হবে না। শুক্রবার এমনই ঘোষণা করেছে সৌদি আরবের শীর্ষ আদালত। এপ্রিলেই স্থির হয়েছে, বেত মারার বদলে কারাদণ্ড দেওয়া হবে। অথবা আদায় করা হবে জরিমানা। কোনও কোনও ক্ষেত্রে জেল ও জরিমানা দু’টোই হতে পারে। শীর্ষ আদালত জানিয়েছে, রাজা সলমনের নির্দেশে ও যুবরাজ মহম্মদ বিন সলমনের তত্ত্বাবধানে দেশে মানবাধিকার সংক্রান্ত কয়েকটি আইন সংশোধন করা হয়েছে। তখনই বন্ধ করা হয়েছে বেত মারা। সৌদি আরবে একাধিক অপরাধে বেত মেরে শাস্তি দেওয়া হত। কাউকে প্রকাশ্যে মাতলামি করতে দেখা গেলে অথবা অপরকে হেনস্থা করলে বেত মারার শাস্তি দেওয়া হত। সৌদি আরবের মানবাধিকার সংস্থার সভাপতি আওয়াদ আলাওয়াদ বলেন, দেশে মানবাধিকার রক্ষার লক্ষ্যে বিরাট পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরবে চুরির জন্য হাত কেটে নেওয়া হয়। খুন অথবা সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত হলে মুণ্ডচ্ছেদ করা হয়। এই নিয়মগুলি এখনও বদলায়নি। তবে বেত মারা বন্ধ করার জন্য সৌদি আরবকে অভিনন্দন জানিয়েছেন অনেকে। হিউম্যান রাইটস ওয়াচের পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা বিভাগের ডেপুটি ডিরেক্টর অ্যাডাম কুগলি বলেন, “অনেকদিন আগেই সৌদি আরবের বিচার ব্যবস্থায় সংস্কার করা উচিত ছিল। সেখানকার অন্যায্য বিচারব্যবস্থার আরও পরিবর্তন হওয়া উচিত।”

```