Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ যেন 'ডন'! ছাপিয়ে গেলেন ব্র্যাডম্যানকেও

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সরফরাজ খান (Sarfaraj Khan)। ইরানি ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। একের পর এক ইনিংসে তাঁর ব্যাট থেকে ঝরেছে মুক্ত। চলতি ইরানি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৩৮ রানের ইনিংসের সুবাদ

ঘরোয়া ক্রিকেটে সরফরাজ যেন 'ডন'! ছাপিয়ে গেলেন ব্র্যাডম্যানকেও

শেষ আপডেট: 4 October 2022 10:59

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন সরফরাজ খান (Sarfaraj Khan)। ইরানি ট্রফিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। একের পর এক ইনিংসে তাঁর ব্যাট থেকে ঝরেছে মুক্ত। চলতি ইরানি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৩৮ রানের ইনিংসের সুবাদে সরফরাজ পেছনে ফেলে দিলেন কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানকে (don bradman)!

প্রথম শ্রেণির ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওই তারকা ২২ ম্যাচে করেছিলেন ২৯২৭ রান। এদিন সেই রান টপকে গেলেন সরফরাজ। ২৯ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। শুধু রান নয় স্ট্রাইক রেটও দেখার মতো। স্ট্রাইক রেটে ব্র্যাডম্যানের ঠিক পরেই রয়েছেন তিনি।

ইরানি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলছে অবশিষ্ট ভারত। সেই দলেই রয়েছেন সরফরাজ। তাঁর দৌলতে ভাল জায়গায় রয়েছে অবশিষ্ট ভারত। সৌরাষ্ট্রের বোলারদের অসহায় দেখিয়েছে এই তরুণ ক্রিকেটারের কাছে।

এদিন তিনি নিজের ইনিংস সাজান ১৯টি বাউন্ডারি ও তিনটি লম্বা ছক্কায়। শেষ ২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৯টি সেঞ্চুরি হয়ে গেছে তাঁর। রঞ্জি ও দলীপ ট্রফিতে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। সেই ধারা এখনও অব্যাহত।

বিমান ধরতে না পারার মাশুল! বিশ্বকাপ দল থেকেই বাদ গেলেন ক্যারিবিয়ান এই তারকা


```