Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাস, অরুণাচল ভারতেরই থাকবে, ম্যাপ বিতর্কে কটাক্ষ জয়শঙ্করের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশ (Arunachal) ও আকসাই চিনকে (Aksai Chin) ফের নিজেদের বলে দাবি করেছে চিন। একটি ম্যাপও প্রকাশ করেছে তারা। সেই ম্যাপে অরুণাচল ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দাবি করেছে তারা। এরপর থেকেই বিতর্ক শুরু।

বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাস, অরুণাচল ভারতেরই থাকবে, ম্যাপ বিতর্কে কটাক্ষ জয়শঙ্করের

শেষ আপডেট: 30 August 2023 02:10

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ভূখণ্ড অরুণাচল প্রদেশ (Arunachal) ও আকসাই চিনকে (Aksai Chin) ফের নিজেদের বলে দাবি করেছে চিন। একটি ম্যাপও প্রকাশ করেছে তারা। সেই ম্যাপে অরুণাচল ও আকসাই চিনকে নিজেদের এলাকা বলে দাবি করেছে তারা। এরপর থেকেই বিতর্ক শুরু। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar on China map) বেজিংয়ের আচরণের নিন্দা করে বলেছেন, "বিকৃত মানচিত্র প্রকাশ করা চিনের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ভুলভাল দাবি করলেই সেটা সত্যি হয় না। অরুণাচল ভারতেরই থাকবে।"

সোমবার চিনের তরফে নতুন একটি মানচিত্র প্রকাশ করা হয়। সেই মানচিত্রে দেখা যায়, ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চিন অঞ্চলকে নিজের দেশের অংশ বলে দাবি করছে চিন। অন্যদিকে, তাইওয়ান ও দক্ষিণ চিন সাগরকেও নিজেদের অংশ বলে দাবি করা হয়েছে। ওই ম্যাপগুলিতে অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ বলে দাবি করেছে চিন এবং তা চিনের অবিচ্ছেদ্য অঙ্গ বলেও দাবি করছে চিনা বিদেশমন্ত্রক।

আরও পড়ুন: ফের অরুণাচলকে 'নিজের' বলে দাবি চিনের মানচিত্রে! যোগ্য জবাবও দিল ভারত

‘স্ট্যান্ডার্ড’ মানচিত্রে অরুণাচল প্রদেশকে যে নিজেদের অঞ্চল বলে দেখিয়েছে চিন, তার তীব্র প্রতিবাদ করেছে ভারত (Jaishankar on China map) । সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, চিন যে দাবি করেছে, তা পুরোপুরি ভিত্তিহীন। চিনের এইসব কাজের জন্যই সীমান্তে সমস্যা সমাধান হয় না। অহেতুক পরিস্থিতি জটিল হয়।

ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বলেছেন, "চিনের তথাকথিত যে স্ট্যান্ডার্ড মানচিত্র প্রকাশ করেছে, সে বিষয়ে কূটনৈতিক মাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা। এই ধরনের ভিত্তিহীন দাবিকে আমরা সম্পূর্ণ খারিজ করছি। চিনের এই ধরনের পদক্ষেপ সীমান্ত সমস্যাকে আরও জটিল করবে।" অন্যদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশমন্ত্রীও (Jaishankar on China map) চিনের এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা করে বলেছেন, গত বেশ কয়েক বছর ধরে অন্যের এলাকা নিজেদের বলে দাবি করে আসছে বেজিং। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিবেশী দেশের ভূখণ্ডকেও নিজের বলে দাবি করে তারা।

২০২১ সালে ১৫টি জায়গা দখল করে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে দিয়েছিল চিন। এই বছরের এপ্রিলে ফের চিন তার মানচিত্রে অরুণাচল প্রদেশের ১১টি স্থানের নাম বদলে দিয়েছিল। অরুণাচলের ওই ভূখণ্ড নাকি আদতে দক্ষিণ তিব্বত, এমনটাই বক্তব্য শি-এর দেশের। তবে এই দাবি বারবারই খারিজ করে এসেছে ভারত। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকায় বসেছিল ব্রিকস সম্মেলন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও যোগ দিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে, সীমান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতির মাঝেই চিনের নয়া মানচিত্র প্রকাশ ও তাতে ভারতীয় ভূখণ্ডকে নিজের বলে দাবি করা অশান্তিতে উস্কানি দেওয়া বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


```