Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

রাতভর বোমাবাজি মুর্শিদাবাদে, বিস্ফোরণে উড়ল কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ

রাতভর বোমাবাজি, আতঙ্ক মুর্শিদাবাদে। বাড়ির ছাদ উড়ল কংগ্রেস কর্মীর।

রাতভর বোমাবাজি মুর্শিদাবাদে, বিস্ফোরণে উড়ল কংগ্রেস কর্মীর বাড়ির ছাদ

মুর্শিদাবাদে বোমাবাজি।

শেষ আপডেট: 30 April 2024 09:11

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ক্রমেই তপ্ত হচ্ছে মুর্শিদাবাদ। রেজিনগরে অশান্তির পর এবার বেলডাঙা। সোমবার সকালে বেলডাঙায় ঝুনকা দক্ষিণপাড়া এলাকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়। আর বিস্ফোরের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়়ায়। তারপর রাতে ফের বোমাবাজি শুরু হয় বেলডাঙায়।

স্থানীয় সূত্রে খবর, বেলডাঙার ঝুনকা গ্রামের বাসিন্দা মহম্মদ কামাল পাশা নামে এক কংগ্রেস কর্মীর বাড়িতে বোমাবাজি হয়েছে সোমবার রাতে। এলাকাবাসীরা বলছেন, কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়ে দেখা যায়, লন্ডভন্ড অবস্থা। বিস্ফোরণে বাড়ির ছাদের একাংশ ধসে পড়েছে, দেওয়াল ভেঙে গেছে। হতাহতের কোনও খবর-না মিললেও তৃণমূলের বিরুদ্ধে এই বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যদিও এর পেছনে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে তৃণমূল।

কংগ্রেস কর্মীর অভিযোগ, গ্রামের  কয়েক জন তৃণমূল সমর্থক তাঁর বাড়ির পাশে বোমা মজুদ করে রেখেছিল। সেই বোমাইফেটেছে। নির্বাচনের আগে অশান্তি সষ্টি করতে বোমা মজুত করছিলেন কংগ্রেস কর্মীরাই। সেই বোমা থেকেই বিস্ফোরণ হয়।

রবিবার মুর্শিদাবাদের রেজিনগরের নাজিরপুরে মজুত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বার বেলডাঙাতেও একই অভিযোগ ঘিরে সরগরম এলাকা। সোমবার সকালে বেলডাঙায় আইসিডিএস সেন্টার চলাকালীন সেন্টারের পাশে বিস্ফোরণ হয়। বেলডাঙা থানার ঝুমকা মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, বোমা মজুদ করে রাখা ছিল। তাতেই বিস্ফোরণ হয়।


```