Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

চাঁদে চার মিটার গর্তের মুখে প্রজ্ঞান, সামলে নিয়েই ফটাফট দিক বদলে গুটিগুটি চলছে

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটিতে হাঁটাচলা করা সহজ নয় (Chandrayaan-3 Moon Landing)। সামনে বড় বড় গর্ত পড়লেই দিক বদলে ফেলছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। আজই চার মিটার বড় গর্তের মুখে চলে এসেছিল। তারপর সামলে নিয়ে বাঁক ঘুরে আবার নতুন পথে চল

চাঁদে চার মিটার গর্তের মুখে প্রজ্ঞান, সামলে নিয়েই ফটাফট দিক বদলে গুটিগুটি চলছে

শেষ আপডেট: 28 August 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের মাটিতে হাঁটাচলা করা সহজ নয় (Chandrayaan-3 Moon Landing)। সামনে বড় বড় গর্ত পড়লেই দিক বদলে ফেলছে রোভার প্রজ্ঞান (Rover Pragyan)। আজই চার মিটার বড় গর্তের মুখে চলে এসেছিল। তারপর সামলে নিয়ে বাঁক ঘুরে আবার নতুন পথে চলা শুরু করেছে।

চাঁদের দক্ষিণ মেরু বিপদসঙ্কুল। খানাখন্দ, গর্তে ভর্তি। তাই সামলে সাবধানে চলতে হচ্ছে প্রজ্ঞানকে। হাই-রেজোলিউশন ক্যামেরায় চোখ রেখে মাটি থেকে নমুনা তুলছে ছয় চাকার যান (Rover Pragyan)।

বেঙ্গালুরুর গ্রাউন্ড স্টেশন থেকে ছোট্ট প্রজ্ঞানকে সুরক্ষা দিচ্ছেন বিজ্ঞানীরা। তার চলার পথে সতর্ক চোখ রয়েছে সকলের। এদিন সোজা চলতে গিয়ে সামনে বড় গর্ত পড়ে গিয়েছিল প্রজ্ঞানের। সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন পথে চাঁদের মাটিতে ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে প্রজ্ঞান।

https://twitter.com/isro/status/1696117102393081997?ref_src=twsrc%5Etfw

এখনও ১০ চান্দ্রদিন কাজ করার সুযোগ পাবে প্রজ্ঞান। তার চ্যাস্ট পেলোড সক্রিয় হয়েছে। এর কাজ হল চাঁদের মেরু অঞ্চলের তাপমাত্রার প্রকৃতি নির্ধারণ করা। মূলত চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা, তাপমাত্রার বদল, থার্মাল কন্ডাক্টিভিটি পরীক্ষা করাই এর কাজ। চাঁদের মাটিতে গর্ত করে তার মধ্যে যন্ত্র ঢুকিয়ে তাপমাত্রা মাপছে প্রজ্ঞান। তার রেডিও অ্যানাটমি অব মুন বাউন্ড হাইপারসেনসিটিভ আয়নোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমস্ফিয়ারও অ্যাকটিভ হয়েছে। এর কাজ হল চাঁদের মাটিতে প্লাজমার ঘনত্ব বোঝা এবং আয়নিত কণা বা ইলেকট্রিন পার্টিকল পরীক্ষা করা। কীভাবে চাঁদের মাটিতে আয়নিত কণাগুলির নিরন্তর বদল ঘটছে তা পরীক্ষা করবে এই পেলোড। সেই কাজ শুরু হয়ে গেছে।

আরও পড়ুন: আকাশজুড়ে উঠবে 'নীল চাঁদ', জোড়া পূর্ণিমায় বিরল ঘটনার সাক্ষী হবে পৃথিবী


```