
সোমবার শিয়ালদহ চত্বরে ভিড়।
শেষ আপডেট: 20 January 2025 16:51
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ডে অপরাধী সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা হওয়াকে ন্যায়বিচারের প্রতারণা বলে মন্তব্য করল বিজেপি। দলের আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সহকারী নেতা অমিত মালব্য শিয়ালদহ আদালতের রায় ঘোষণার পরেই এক এক্সবার্তায় এই মন্তব্য করেন। তিনি তদন্তকারী সংস্থার কাছে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগে তদন্ত দাবি করেন।
মালব্য লিখেছেন, আর জি করের হাসপাতালের ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আদালত যাবজ্জীবন কারাবাস ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এটা ন্যায়বিচার প্রতি প্রতারণা। এই রায়ের বিরুদ্ধে আবেদন করা উচিত বলে মনে করেন বিজেপি নেতা। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের আড়াল করা বন্ধ করুন। এজেন্সির প্রয়োজন পুলিশ কমিশনার ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ লোপাটের তদন্ত করা। বিচার শুধু করলেই হয় না, বিচার হয়েছে সেটা দেখতে পেতে দিতেও হয়।
Life imprisonment and a 50,000-rupee fine for Sanjoy Roy, accused in the RG Kar rape and murder case, is a travesty of justice. The verdict must be appealed. West Bengal Chief Minister Mamata Banerjee must stop shielding the criminal. Agencies also need to investigate the role of…
— Amit Malviya (@amitmalviya) January 20, 2025
উল্লেখ্য, এদিন ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ), ৬৬ (কাউকে ধর্ষণ করে জখম করা, যার ফলে তার মৃত্যু হয়েছে) এবং ১০৩ (১) নম্বর ধারায় (খুন) শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৬ নম্বর ধারায় রয়েছে ২০ বছরের বেশি যাবজ্জীবন, যা আজীবনও হতে পারে। ৬৪ ধারায় রয়েছে ন্যূনতম ১০ বছরের কারাবাস। এবং খুনের শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন।