চুলের চৌকিদার ছিলাম, দেশের চৌকিদার হলাম,' বিজেপিতে যোগ দিলেন জাভেদ হাবিব
দ্য ওয়াল ব্যুরো: কেশসজ্জার কারবার তাঁর। এ বার রাজনীতির ময়দানেও আগমন। বলি তারকা থেকে ক্রিকেটার--যখন হই হই করে রাজনীতির অঙ্গনে পা রাখছেন, তখন ইনিও বা পিছিয়ে থাকেন কেন। সেলিব্রিটি মহলে তাঁর নাম তো কম কিছু নয়। জাভেদ হাবিব। ভারতের সেলেব হেয়ার
শেষ আপডেট: 21 April 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: কেশসজ্জার কারবার তাঁর। এ বার রাজনীতির ময়দানেও আগমন। বলি তারকা থেকে ক্রিকেটার--যখন হই হই করে রাজনীতির অঙ্গনে পা রাখছেন, তখন ইনিও বা পিছিয়ে থাকেন কেন। সেলিব্রিটি মহলে তাঁর নাম তো কম কিছু নয়। জাভেদ হাবিব। ভারতের সেলেব হেয়ার স্টাইলিস্টদের মধ্যে এক্কেবারে প্রথমে থাকা এই তারকা এ বার যোগ দিলেন বিজেপিতে।
সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেওয়ার পর বেশ হাসিখুশি মেজাজেই দেখা গেছে হাবিবকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, "আজ পর্যন্ত শুধুই চুলের চৌকিদার ছিলাম, এ বার দেশেরও চৌকিদার হলাম।"
উনিশের ভোটে বিজেপির অন্দরে তারকা প্রার্থীর ছড়াছড়ি। হেমা মালিনী থেকে পরেশ রাওয়াল, মনোজ তিওয়ারি, বাবুল সুপ্রিয় থেকে হালে অক্ষয় কুমার, প্রীতি জিন্টা, পল্লবী জোশি, রবীনা টেন্ডন-সহ অনেকে। এ বার সেই তালিকায় যোগ হল জাভেদ হাবিবের নাম।

বলি তারকাদের পছন্দের হেয়ার স্টাইলিস্ট হাবিব। গোটা দেশে প্রায় সাড়ে পাঁচশোর উপর সেলুন রয়েছে তাঁর। তা ছাড়াও অসংখ্য আউটলেট ছড়িয়ে রয়েছে তাঁর নামে। চুলের চৌকিদার থেকে দেশের চৌকিদারের দায়িত্ব পেয়ে তিনি যে স্বভাবতই গর্বিত সে কথা জানাতে ভোলেননি হাবিব। বলেছেন, ''আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে গত পাঁচ বছরে দেশে অনেক পরিবর্তন দেখেছি। যেটা এর আগে কখনও হয়েছে কিনা আমার মনে পড়ে না। আমি বিজেপিতে যোগ দিয়ে খুশি।''
আগামিকাল, মঙ্গলবার ২৩ এপ্রিল দেশে তৃতীয় দফার নির্বাচন৷ মোট ১১৭টি কেন্দ্রে এই ভোট গ্রহণ পর্ব চলবে৷ এই ভোটে তাঁকে প্রার্থী করা হবে কিনা তাঁর ইঙ্গিত এখনও দেয়নি বিজেপি নেতৃত্ব।