Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

পুকুরে মোবাইল ছুড়েছিলেন, নিয়োগ মামলায় জামিনে মুক্ত বড়ঞার সেই তৃণমূল বিধায়ককে তলব করল ইডি

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে বিধায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

পুকুরে মোবাইল ছুড়েছিলেন, নিয়োগ মামলায় জামিনে মুক্ত বড়ঞার সেই তৃণমূল বিধায়ককে তলব করল ইডি

মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

শেষ আপডেট: 4 August 2024 11:30

দ্য ওয়াল ব্যুরো: প্রায় এক বছর জেলে থাকার পর গত ১৪ মে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আগামী সোমবার ফের তাঁকে হাজিরার জন্য তলব করেছে ইডি।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের অভিযোগ সম্পর্কে জানতে চেয়ে বিধায়ককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধায়ক সোমবার হাজিরা দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে ইডির সমন সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল।

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "এক বছর ধরে তো আর এক কেন্দ্রীয় সংস্থা সিবিআই বিধায়ককে জেলে আটকে রাখল। ততদিনে কোনও জেরা করতে পারল না, এখন আবার অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করছে। এর থেকেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে, তদন্তের নামে তৃণমূল বিধায়ক, নেতা, মন্ত্রীদের হয়রানি করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আসলে শীর্ষ আদালত জামিন মঞ্জুর করেছে, সেটা বিজেপির হজম হচ্ছে না। তাই এবার ইডিকে দিয়ে নোটিস পাঠিয়েছে।"

পাল্টা হিসেবে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা অন্যতম মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "জামিনে মুক্ত হওয়া মানেই অভিযোগ মুক্ত হওয়া নয়। অভিযোগ থাকলে তো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের জন্য ডাকবেই। এর মধ্যে তৃণমূল রাজনীতি খুজছে, কারণ ওরা ভয় পাচ্ছে। ওরাও জানে বাংলায় চাকরি বিক্রি হয়েছে টাকার বিনিময়ে।"

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত বছর ১৭ এপ্রিল জীবনকৃষ্ণের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের মাঝেই নিজের দামি দুটি অ্যান্ড্রোয়েড মোবাইল সেট পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। তথ্য লোপাটের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজত ঘুরে তখন থেকেই জেলবন্দি ছিলেন বিধায়ক। 

জীবনকৃষ্ণের ফোন থেকে নিয়োগ মামলার একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে বলে আদালতে দাবি করেছে সিবিআই। তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা পড়েছে আদালতে। চার্জশিট জমা পড়ার পরও কেন জেলবন্দি করে রাখা হবে, এই প্রশ্ন তুলে গত বছর পুজোর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল বিধায়ক। অবশেষে গত ১৪ জুন শীর্ষ আদালতে জীবনকৃষ্ণ সাহা জামিন পেয়েছেন।

যে যে শর্তে জীবনকৃষ্ণের জামিন মঞ্জুর করা হয়েছে তা হল অভিযুক্তকে দুই কিস্তিতে ৫০ হাজার টাকা বন্ড দিতে হবে। আদালতের নির্দেশ ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না বিধায়ক। জমিন পাওয়ার পর তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। প্রত্যেক শুনানিতে জীবনকৃষ্ণকে উপস্থিত থাকতে হবে। সংশ্লিষ্ট মামলার ক্ষেত্রে কোনও হুমকি দেওয়া যাবে না। কোনও রকম প্রমাণ লোপাট করতে পারবেন না তৃণমূল বিধায়ক। এছাড়াও তাঁর পাসপোর্ট জমা দিতে হবে।


```