Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

এয়ারপোর্টে বিদ্রোহী বিধায়ককে ধরতে গেল পুলিশ, তাদের দেখে দৌড়ে পালালেন বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো : বহু কোটি টাকার আইএমএ কেলেঙ্কারিতে অভিযোগ ছিল কংগ্রেস বিধায়ক রোশন বেগের বিরুদ্ধে। দু'মাস আগেই তিনি সাসপেন্ড হয়েছেন। কিছুদিন আগে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সোমবার বেঙ্গালুরু বিমান বন্দর থেকে পুলিশ আটক করল তাঁক

এয়ারপোর্টে বিদ্রোহী বিধায়ককে ধরতে গেল পুলিশ, তাদের দেখে দৌড়ে পালালেন বিজেপি নেতা

শেষ আপডেট: 16 July 2019 03:18

দ্য ওয়াল ব্যুরো : বহু কোটি টাকার আইএমএ কেলেঙ্কারিতে অভিযোগ ছিল কংগ্রেস বিধায়ক রোশন বেগের বিরুদ্ধে। দু'মাস আগেই তিনি সাসপেন্ড হয়েছেন। কিছুদিন আগে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সোমবার বেঙ্গালুরু বিমান বন্দর থেকে পুলিশ আটক করল তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির এক বিধায়ক ও বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার সহকারী। তিনি পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যান। মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী টুইটারে বলেছেন, আইএমএ কেলেঙ্কারির তদন্তে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (সিট) গঠন করা হয়েছে। তাঁর অভিযোগ, কুমারস্বামী যে চ্যাটার্ড প্লেনে বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে উড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাতে উপস্থিত ছিলেন বিজেপির এক বিধায়ক। তা থেকে প্রমাণিত হয়, বিজেপিই তাঁর সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে। https://twitter.com/hd_kumaraswamy/status/1150954551689695232 কুমারস্বামী লিখেছেন, আইএমএ কেলেঙ্কারিতে যে সিট তদন্ত করছে, তারা সোমবার রোশন বেগকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যে চ্যাটার্ড প্লেনে বেঙ্গালুরু ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে উপস্থিত ছিলেন ইয়েদুরাপ্পার পিএ সন্তোষ। সিট আমাকে জানিয়েছে, তাদের দেখেই সন্তোষ দৌড়ে পালিয়ে যান। তখনও বিজেপির এমএলএ যোগেশ্বর সেখানে দাঁড়িয়ে ছিলেন। রোশন বেগের বিরুদ্ধে আইএমএ কেলেঙ্কারিতে গুরুতর অভিযোগ আছে। লজ্জার কথা হল, বিজেপি তাঁকে পালাতে সাহায্য করছিল। এতে স্পষ্ট বোঝা যায়, বিধায়ক কেনাবেচা করে বিজেপি সরকারের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। https://twitter.com/hd_kumaraswamy/status/1150832405478928387 বিজেপি ওই অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মিথ্যে খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। https://twitter.com/BJP4Karnataka/status/1150841662517608448 গত দু'সপ্তাহে কর্ণাটকে শাসক কংগ্রেস-জেডি এস জোটের ১৬ জন বিধায়ক স্পিকারের কাছে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন। তাঁদের সঙ্গে দুই নির্দল বিধায়কও সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছেন। ফলে বিপদে পড়েছে সরকার। ইস্তফাপত্র পাঠিয়ে বিধায়করা উড়ে গিয়েছেন মুম্বইয়ে। সেখানে পাঁচতারা রেনেসাঁস হোটেলে রয়েছেন তাঁরা। তাঁদের রেজিগনেশন গ্রহণ করেননি স্পিকার কে রমেশ কুমার। ১০ জন বিদ্রোহী বিধায়ক ইতিমধ্যে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন, স্পিকার ইচ্ছা করে তাঁদের ইস্তফা নিচ্ছেন না। কংগ্রেস-জেডি এস জোট যাতে ক্ষমতায় থাকতে পারে সেজন্যই তিনি ইস্তফাপত্রগুলি গ্রহণ করতে গড়িমসি করছেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, স্পিকার মঙ্গলবারের আগে যেন কোনও সিদ্ধান্ত না নেন।

```