Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প

গ্রেফতারি বেআইনি, মুম্বই হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করলেন রাজ কুন্দ্রা

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারি এবং নিম্ন আদালতের পুলিশি হেফাজতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন রাজ কুন্দ্রা। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফি ছবি বানানোর অভিযোগ

গ্রেফতারি বেআইনি, মুম্বই হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করলেন রাজ কুন্দ্রা

শেষ আপডেট: 23 July 2021 11:56

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারি এবং নিম্ন আদালতের পুলিশি হেফাজতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হলেন রাজ কুন্দ্রা। বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে নিষিদ্ধ পর্নোগ্রাফি ছবি বানানোর অভিযোগ উঠেছে। গত ১৯ জুলাই রাতে এই অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। এই গ্রেফতারিকেই চ্যালেঞ্জ জানিয়ে মুম্বই হাইকোর্টে পাল্টা মামলা দায়ের করলেন রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির স্বামী দাবি করেছেন, তাঁকে বেআইনি ভাবে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তার কোনও ভিত্তি নেই। তাই এই গ্রেফতারি বেআইনি। প্রথমে শুক্রবার অবধি পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। পরে মুম্বই পুলিশ আরও সাত দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করে। আপাতত ২৭ তারিখ পর্যন্ত রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ানো হয়েছে বলে খবর। শুক্রবারই নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলা দায়ের করেছেন রাজ। এদিন রাজ কুন্দ্রার বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশ। শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা তৈরি হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, রাজ কুন্দ্রার যে হোয়াটসঅ্যাপ চ্যাট তাঁদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে ১২১টি ভিডিও বিক্রির ব্যাপারে কথাবার্তা চালিয়েছেন তিনি। এই সব ভিডিও্য মূল্য প্রায় ১.২ মিলিয়ন আমেরিকান ডলার। আন্তর্জাতিক স্তরে এই ভিডিও বিক্রির কথাবার্তা চলেছে বলে খবর। পুলিশের আরও অনুমান, এই পর্নোগ্রাফির ব্যবসা থেকে যে টাকা আদায় করতেন রাজ, তা তিনি অনলাইন বেটিংয়ের কাছে লাগাতেন। এ জন্য রাজ কুন্দ্রার ইয়েস ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ আফ্রিকার অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখতে চায় পুলিশ।

```