Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

১ টাকার মানহানির মামলা, মুম্বইয়ের কোর্টে রাহুল

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি-সঙ্ঘ পরিবারের মতাদর্শই গৌরী লঙ্কেশের হত্যার জন্য দায়ী। সেজন্য তাঁর বিরুদ্ধে এক টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছিলেন এক আরএসএস কর্মী। সেই মামলায় রাহুল গান্ধী ব

১ টাকার মানহানির মামলা, মুম্বইয়ের কোর্টে রাহুল

শেষ আপডেট: 4 July 2019 05:56

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, বিজেপি-সঙ্ঘ পরিবারের মতাদর্শই গৌরী লঙ্কেশের হত্যার জন্য দায়ী। সেজন্য তাঁর বিরুদ্ধে এক টাকা ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছিলেন এক আরএসএস কর্মী। সেই মামলায় রাহুল গান্ধী বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালতে হাজিরা দিলেন। যিনি মামলা করেছিলেন, তাঁর নাম ধ্রুতিমান যোশী। পেশায় আইনজীবী। আরএসএসের পুরানো কর্মী। রাহুল বাদে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বিরুদ্ধেও তিনি মানহানির মামলা করেন। তাঁকেও আদালত ডেকে পাঠায়। ২০১৭ সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুতে বাড়ির সামনে গৌরী লঙ্কেশ খুন হন। ধ্রুতিমান তাঁর অভিযোগে বলেছেন, গৌরী লঙ্কেশ খুন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রাহুল বলেন, যে বিজেপি অথবা আরএসএসের মতাদর্শের বিরুদ্ধে কথা বলে, তাকেই চাপের মুখে পড়তে হয়। সে মার খায়। নানাভাবে আক্রান্ত হয়। এমনকী খুনও হয়ে যায়। সীতারাম ইয়েচুরি বলেছিলেন, আরএসএস মতাদর্শ এবং ওই সংগঠনের লোকেরাই সাংবাদিকের মৃত্যুর জন্য দায়ী। রাহুলের মন্তব্যের জন্য কংগ্রেসের তৎকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছিল। ইয়েচুরির মন্তব্যের জন্য অভিযোগ করা হয়েছিল সিপিএমের বিরুদ্ধে। কোর্ট সনিয়া গান্ধী ও সিপিএমের বিরুদ্ধে অভিযোগ নাকচ করে দিয়েছে। বিচারকের বক্তব্য, ব্যক্তিবিশেষের মন্তব্যের জন্য দলকে দায়ী করা যায় না। এর আগে মহাত্মা গান্ধীকে হত্যার জন্য রাহুল সঙ্ঘকে দায়ী করেছিলেন। সেজন্য থানে জেলার ভিওয়ান্দিতে স্থানীয় এক আরএসএস কর্মী তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

```