
শেষ আপডেট: 8 August 2023 15:09
দ্য ওয়াল ব্যুরো: প্রথমবার ভারত জোড়া যাত্রা শেষের দু মাসের মাসে মাথায় তাঁর সাংসদ পদ চলে গিয়েছিল। সোমবার সংসদে ফিরেছেন। আর তারপরই একমাসের মাথায় ফের ভারত জোড়ো যাত্রার তোড়জোড় শুরু করে দিয়েছেন রাহুল গান্ধী। চাঙ্গা কংগ্রেসও। একাধিক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব প্রাক্তন কংগ্রেস সভাপতিতে তাদের রাজ্য থেকে যাত্রা শুরুর আর্জি জানিয়েছেন (Rahul Gandhi 2nd phase bharat jodo yatra)। তবে রাহুল সম্ভবত সেপ্টেম্বরের (starts in September) মাঝামাঝি নাগাদ প্রধানমন্ত্রীর রাজ্য গুজরাত থেকে দ্বিতীয়বাবের যাত্রা শুরু করবেন। থামবেন উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে।
কংগ্রেস সূত্রের খবর, কংগ্রেসের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ এখনও রাহুলের যাত্রাপথ পুরোপুরি চূড়ান্ত করতে পারেনি। তবে বড় রাজ্য মহারাষ্ট্র ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে জানান, তিনি ইতিমধ্যে ৪৮জন পর্যবেক্ষককে নিয়োগ করেছেন। রাজ্যের ৪৮টি লোকসভা আসন এলাকার সাংগঠনিক অবস্থা সম্পর্কে তাঁরা রিপোর্ট দেবেন। প্রথম দফার ভারত জোড়ো যাত্রায় রাহুল মহারাষ্ট্রের একটা অংশ দিয়ে গিয়েছিলেন। রাজ্য কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, রাহুল দ্বিতীয়বার মহারাষ্ট্রে না এলে পাটোলে নিজে রাজ্যব্যাপী পদযাত্রার নেতৃত্ব দেবেন।
গুজরাতের বিরোধী দলনেতা কংগ্রেসের অমিত চাভদার বক্তব্য, আমরা চাই রাহুলজি দ্বিতীয় দফার যাত্রা মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম ও কর্মভূমি থেকে শুরু করুন। সে জন্য প্রাক্তন কংগ্রেস সভাপতিকে রাজ্য কংগ্রেসের তরফে লিখিতভাবে আর্জি জানানো হয়েছে।
আরও পড়ুন: সংসদে অনাস্থা বিতর্কের মধ্যে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীকে ইডির তলব