দ্য ওয়াল ব্যুরো: কে বলেছে ফল শরীরের জন্য ভালো? কখনও কখনও ফল মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়ায়। ফলের ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এক্কেবারে প্রমাণ সহ সোশ্যাল মিডিয়ায় ছেপে দিয়েছেন অভিনেতা, প্রযোজক রাহুল বোস।
ওয়ার্কআউটের পরে দু’টো নিরীহ কলাই চেয়েছিলেন তিনি। তা পেয়েওছিলেন যত্ন সহকারেই। কিন্তু সেই কলার মূল্য যে এ ভাবে চোকাতে হবে সেটা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি অভিনেতা।
ব্যাপারটা তাহলে খুলেই বলা যাক। টুইটারে ভিডিও পোস্ট করে রাহুল নিজেই জানিয়েছেন, শ্যুটিংয়ের জন্য চণ্ডীগড়ের একটি পাঁচ তারা হোটেলে উঠেছিলেন তিনি। জেডব্লিউ ম্যারিওট। সকালের ওয়ার্কআউট সেরে প্রাতরাশের জন্য দু’টো কলা অর্ডার দেওয়ার পরই চমক লাগে। থালা সাজিয়ে ঝকঝকে দু’টো কলা তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়, সেই সঙ্গে একটা বিলও। দু’খানা কলা, তার সঙ্গে জিএসটি এবং হয়তো বা ঘরে বয়ে নিয়ে আসার টিপস, সব মিলিয়ে দামটা ৪৪২ টাকা ৫০ পয়সা।
https://twitter.com/RahulBose1/status/1153262517961003010
টুইটারে সেই কলা ও তার বিলের ছবি পোস্ট করে কৌতুক করেই রাহুল বলেছেন, ‘‘হোটেলকে অভিনন্দন এমন অসাধারণ কলা আমাকে উপহার দেওয়ার জন্য। এগুলো সত্যিই আমার জন্য খুব ভালো।’’
https://twitter.com/RahulBose1/status/1153262517961003010
https://twitter.com/RahulBose1/status/1153262517961003010
https://twitter.com/RahulBose1/status/1153262517961003010
এমন দুর্মূল্য কলার ছবি দেখে হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। অনেক ভিউয়ার আবার কপট রাগে বলেছেন, এই ভাবেই খদ্দেরদের বোকা বানায় পাঁচ তারা হোটেলগুলি। কারোর দাবি, ঘরভাড়াই যখন এত বেশি, তখন আর খাবারের খরচ যোগ করা কেন? কেউ আবার বলেছেন, এমনি নয়! এক্কেবারে সোনায় মোড়া কলা।