Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

Provident Fund : প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার পরিমাণ বছরে আড়াই লক্ষ ছাড়ালেই কর আদায়ের ভাবনা

দ্য ওয়াল ব্যুরো : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বা ভবিষ্যনিধি প্রকল্পে বার্ষিক জমা টাকার পরিমাণ আড়াই লক্ষ ছাড়ালেই কর আদায় করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মীদের ক্ষেত্রে পিএফে (Provident Fund)  জমার উর্ধ্বস

Provident Fund : প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার পরিমাণ বছরে আড়াই লক্ষ ছাড়ালেই কর আদায়ের ভাবনা

শেষ আপডেট: 17 March 2022 13:29

দ্য ওয়াল ব্যুরো : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) বা ভবিষ্যনিধি প্রকল্পে বার্ষিক জমা টাকার পরিমাণ আড়াই লক্ষ ছাড়ালেই কর আদায় করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সরকারি কর্মীদের ক্ষেত্রে পিএফে (Provident Fund)  জমার উর্ধ্বসীমা হবে বছরে পাঁচ লক্ষ টাকা। নতুন আয়কর আইনে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টগুলিকে (Provident Fund) দু'টি ভাগে ভাগ করা হবে। কিছু অ্যাকাউন্ট হবে করযোগ্য। অন্য অ্যাকাউন্টগুলির ওপরে কর নেওয়া হবে না। নতুন ব্যবস্থা কার্যকরী হবে ১ এপ্রিল থেকে।

সম্প্রতি প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানো হয়েছে। ভবিষ্যনিধি প্রকল্পে সুদের হার এখন গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কম। এর আগে ১৯৭৭-৭৮ সালে পিএফে সুদের হার ছিল আট শতাংশ। ২০২১-২২ সালের আর্থিক বছরে পিএফে সুদের হার হচ্ছে ৮.৫ শতাংশ।

নতুন নিয়ম (Provident Fund)

পিএফে নতুন যে নিয়ম করা হচ্ছে, সেই অনুযায়ী কোনও বেসরকারি সংস্থার কর্মীর পিএফ ফান্ডে যদি পাঁচ লক্ষ টাকা থাকে, তার মধ্যে আড়াই লক্ষ টাকা হবে করযোগ্য। কিন্তু কোনও সরকারি কর্মীর পিএফ অ্যাকাউন্টে যদি ছ'লক্ষ টাকা থাকে, তার মধ্যে এক লক্ষ টাকার ওপরে কর নেওয়া হবে।

সরকার চায়, উচ্চ আয়ের কর্মীরা যেন নানা কল্যাণমূলক প্রকল্পের সুবিধা না পান। সেজন্যই আয়করের নতুন নিয়ম করা হচ্ছে। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, নতুন আয়কর আইনের প্রভাব পড়বে মাত্র এক শতাংশ কর্মীর ওপরে।

প্রভিডেন্ট ফান্ডে আড়াই লক্ষ টাকার বেশি জমা অর্থের ওপরে কর নেওয়ার জন্য ১৯৬২ সালের আয়কর আইনে নাইন ডি নামে একটি ধারা যুক্ত করা হচ্ছে। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডে যে অর্থ জমা পড়বে, তার ওপরে কর নেওয়া হবে না।

আরও পড়ুন : Punjab Mann : আমার ব্যক্তিগত নম্বরই হবে দুর্নীতি দমনের হেল্পলাইন, ঘোষণা মানের


```