Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

দিল্লিতে ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২৪ হাজারের বেশি, পজিটিভিটি রেট ৩০ শতাংশ

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে (Friday Afternoon) জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে (Delhi) কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন। সংক্রমণের এই হার বৃহস্পতিবারের চেয়ে ১৫.৫ শতাংশ কম। কিন্তু পজিটিভিটি রেট আগের চেয়ে বৃদ

দিল্লিতে ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত ২৪ হাজারের বেশি, পজিটিভিটি রেট ৩০ শতাংশ

শেষ আপডেট: 14 January 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার বিকালে (Friday Afternoon) জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে (Delhi) কোভিডে (Covid) আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৩ জন। সংক্রমণের এই হার বৃহস্পতিবারের চেয়ে ১৫.৫ শতাংশ কম। কিন্তু পজিটিভিটি রেট আগের চেয়ে বৃদ্ধি পেয়ে হয়েছে ৩০.৬৪ শতাংশ। গত বছরের ১ মে-র পরে দিল্লিতে পজিটিভিটির হার কখনই এত বেশি হয়নি। গতবছর এপ্রিল-মে মাসে দেশ জুড়ে কোভিডের দ্বিতীয় ওয়েভ চলছিল। দিল্লিতে পজিটিভিটি রেট হয়েছিল ৩১.৬ শতাংশ পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিডে মারা গিয়েছেন ৩৪ জন। অতিমহামারী শুরুর পরে এই নিয়ে দিল্লিতে মারা গেলেন ২৫ হাজার ৩০৫ জন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, ভয় পাবেন না। একথা ঠিক যে, কোভিড আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্ট অত্যন্ত সংক্রামক। শুক্রবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার মানুষ। আগের দিনের তুলনায় সংক্রমণের এই হার ৬.৭ শতাংশ বেশি।

```