মধ্যপ্রদেশ-মিজোরামে চলছে ভোট, বেলা গড়াতেই ভোটারদের রেকর্ড ভিড়
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এর ক্ষমতা দখলের লড়াইয়ে আরও একটা সেমিফাইনাল। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। বেলা গড়াতেই ভোটের লাইন দীর্ঘ হচ্ছে দুই রাজ্যে। এখনও পর্যন্ত পাওয়া খবরে মিজোরামে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়ে
শেষ আপডেট: 28 November 2018 03:42
দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এর ক্ষমতা দখলের লড়াইয়ে আরও একটা সেমিফাইনাল। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট। বেলা গড়াতেই ভোটের লাইন দীর্ঘ হচ্ছে দুই রাজ্যে। এখনও পর্যন্ত পাওয়া খবরে মিজোরামে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৯ শতাংশ। মধ্যপ্রদেশে ভোট পড়েছে ২৩ শতাংশ। দুই রাজ্যেই এক দফার ভোট।
মধ্যপ্রদেশে ২৩০ টি আসনে চলছে ভোটের লড়াই।বিধানসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জর মুখে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। টানা ১৫ বছর ধরে মুখ্যমন্ত্রী পদে একা শিবরাজ। এবারও কি তিনিই ক্ষমতায় ফিরবেন, সেই নিয়েই জল্পনা তুঙ্গে।জোরদার টক্করে কংগ্রেস-বিজেপি। এর আগে বিপুল ভোটে জিতে ক্ষমতায় এসেছিল বিজেপি।তবে এবার পরিস্থিতি একটু জটিল। ৫ থেকে ৬ শতাংশ ভোট কম পড়লেই শিবরাজের জন্য তা বিপজ্জনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোট শুরুর আগে নর্মদা নদী বক্ষে পুজো দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
https://twitter.com/ANI/status/1067604925046317057
অন্যদিকে ৪০ আসনের লড়াই চলছে মিজোরামে। উত্তর-পূর্বের একমাত্র অবিজেপি রাজ্য এটি।২০১৩ সালে বিপুল ভোটে জিতে এই রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন লাল থানওয়ালা। গত ১০ বছর ধরে ক্ষমতায় তিনি।
https://twitter.com/ANI/status/1067698868392001536
https://twitter.com/ANI/status/1067616009010462721
https://twitter.com/ANI/status/1067606554449461248
মিজোরামে রেকর্ড সংখ্যক মহিলা ভোটার নজর কেড়েছে। ৭,৭০,৩৯৫ ভোটারদের মধ্যে ৩,৯৪,৮৯৭ জনই মহিলা ভোটার।

https://twitter.com/ANI/status/1067621397567086593

মধ্যপ্রদেশে ভোটার সংখ্যা প্রায় ৫ কোটি। এর মধ্যে মহিলা ভোটার ৪৫ হাজার।