Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বছরে ২২ লক্ষ্য আয়, শিবপুরের লড়াইয়ে নামার আগে সামনে রুদ্রনীলের সম্পত্তির খতিয়ানভোটের মধ্যেই ‘মাতৃশক্তি ভরসা’ কার্ড প্রকাশ, শুভেন্দুকে পাশে নিয়ে কী বললেন স্মৃতি ইরানি অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলা

মহারাষ্ট্রের বিধানসভায় আচমকা হাজির মোদী! সত্যিটা কী, দেখুন ভিডিওতে

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বিধানসভায় চলছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে আচমকাই হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)! ভাবতেই পারেন, বিধানসভায় হঠাৎ মোদী কেন এলেন? তবে বিষয়টি খোলসা করা যাক। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভা

মহারাষ্ট্রের বিধানসভায় আচমকা হাজির মোদী! সত্যিটা কী, দেখুন ভিডিওতে

শেষ আপডেট: 28 July 2023 11:35

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের বিধানসভায় চলছে বাদল অধিবেশন। সেই অধিবেশনে আচমকাই হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)! ভাবতেই পারেন, বিধানসভায় হঠাৎ মোদী কেন এলেন? তবে বিষয়টি খোলসা করা যাক।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, মহারাষ্ট্রের বিধানসভায় একজন এসেছেন, যাঁকে দেখতে অবিকল মোদীর মতো (PM Narendra Modi duplicate)। জানা গেছে, মহারাষ্ট্রের বিধানসভার (Maharashtra Assembly) অধিবেশন চলাকালীন সেখানে হাজির হয়েছিলেন বিকাশ মহন্ত (Vikas Mohante)।

মোদীর মতো হাঁটাচলা, কথাবার্তা বিকাশের। অঙ্গভঙ্গিতে মিল আছে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে। মহারাষ্ট্রের বিধানসভার অনেক সদস্যকেই তাঁর সঙ্গে করমর্দন করতে দেখা গেছে ভিডিওতে।

দেখুন ভিডিও---

https://twitter.com/TheWallTweets/status/1684870110136373248

আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় তরুণীর মাথায় রডের বাড়ি মেরে খুন, গ্রেফতার 'প্রেমিক'


```