Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের রাজসাক্ষী হওয়া উচিত: নওসাদ

রেশন দুর্নীতি মামলায় চালকল মালিক বাকিবুর রহমানের রাজসাক্ষী হওয়া উচিত বলে মনে করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। শুক্রবার তিনি বলেন, “শিক্ষা দুর্নীতির মতোই রেশন দুর্নীতির শিকড়ও অনেকে গভীরে। শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করলে হবে না, এই দুর্নীতিতে যারা লাভবান হয়েছে, খাদ্য ও সরবরাহ দফতরের সেইসব আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সংগঠিতভাবে এই দুর্নীতি করা হয়েছে। এতে আরও অনেকে যুক্ত থাকতে পারে।”

রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের রাজসাক্ষী হওয়া উচিত: নওসাদ

শেষ আপডেট: 27 October 2023 14:46

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: রেশন দুর্নীতি মামলায় চালকল মালিক বাকিবুর রহমানের রাজসাক্ষী হওয়া উচিত বলে মনে করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। শুক্রবার তিনি বলেন, “শিক্ষা দুর্নীতির মতোই রেশন দুর্নীতির শিকড়ও অনেকে গভীরে। শুধু প্রাক্তন খাদ্যমন্ত্রীকে গ্রেফতার করলে হবে না, এই দুর্নীতিতে যারা লাভবান হয়েছে, খাদ্য ও সরবরাহ দফতরের সেইসব আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে হবে। সংগঠিতভাবে এই দুর্নীতি করা হয়েছে। এতে আরও অনেকে যুক্ত থাকতে পারে।”

এই মামলায় বাকিবুরের রাজসাক্ষী হয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন নওসাদ। তিনি বলেন, “ইডি যখন ধরেছে সবকিছু বের করে ছাড়বে। নিরপেক্ষ তদন্ত করে দোষীদের চিহ্নিত করা হোক।” রেশন দুর্নীতি মামলায় ধৃত চালকল মালিক বাকিবুর রহমানকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে প্রায় ২১ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করার পর শুক্রবার ভোর সাড়ে তিনটের সময়ে গ্রেফতার করা হয় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে নিয়ে যাওয়া হয় তাঁকে। 

ইডি সূত্রে খবর, শুক্রবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে বাকিবুরের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে জ্যোতিপ্রিয়কে। বাকিবুরের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না বলে দাবি করেছিলেন জ্যোতিপ্রিয়। কিন্তু ইডির গোয়েন্দাদের দাবি, বাকিবুরের সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল জ্যোতিপ্রিয়র। কারণ, বাকিবুরের বাড়ি থেকে সরকারি নথি, এমনকি স্ট্যাম্পও পাওয়া গিয়েছে। 

এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ সল্টলেকের বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে নিয়ে আসা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। এখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জ্যোতিপ্রিয় জানান, গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। এই প্রসঙ্গে নওসাদ বলেন, “প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বলেছেন তিনি ষড়যন্ত্রের শিকার। কিন্তু একথা বলতে পারেননি তিনি দুর্নীতি করেননি। ওনার প্রভাব প্রতিপত্তি অন্যের উপর ছিল। তাই হয়ত ষড়যন্ত্রের কথা বলছেন। ওনার মেয়ে টিউশন পড়িয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন এর জবাব ওনার মেয়েকেও দিতে হবে।”


```