Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দেশপ্রেম কোনও দলের একচেটিয়া নয়, বিজেপিকে কটাক্ষ শিবসেনার

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামা কাণ্ডের পরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীর ভাবমূর্তি ব্যবহার করে তারা রাজনীতি করছে। এদিন তাদের জোটসঙ্গী শিবসেনাও একই অভিযোগে সমালোচনা করেছে বিজেপির। সোমবার দলের মুখপত্র ‘সামনা’-র সদ্য প্রকাশিত সংখ্যায় বলা হয়

দেশপ্রেম কোনও দলের একচেটিয়া নয়, বিজেপিকে কটাক্ষ শিবসেনার

শেষ আপডেট: 11 March 2019 09:15

দ্য ওয়াল ব্যুরো : পুলওয়ামা কাণ্ডের পরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেনাবাহিনীর ভাবমূর্তি ব্যবহার করে তারা রাজনীতি করছে। এদিন তাদের জোটসঙ্গী শিবসেনাও একই অভিযোগে সমালোচনা করেছে বিজেপির। সোমবার দলের মুখপত্র ‘সামনা’-র সদ্য প্রকাশিত সংখ্যায় বলা হয়েছে, দেশপ্রেম কোনও দলের একচেটিয়া সম্পত্তি নয়। অপর দলকে দেশবিরোধী বলার উদ্দেশ্য একটাই, মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া। অভিযোগ, পাকিস্তানের বালাকোটে ভারতের বায়ুসেনার অভিযান নিয়ে রাজনৈতিক ফয়দা তুলতে চায় বিজেপি। সামনা-র সম্পাদকীয়তে বলা হয়েছে, রাজনীতিকরা কবে বুঝবেন যে, বিমান হানা চালানো বায়ুসেনার কাজের মধ্যেই পড়ে। এর জন্য বিশেষ কেউ আলাদা করে কৃতিত্ব দাবি করতে পারে না। সরকারের দাবি, বালাকোটে জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রশিক্ষণ শিবিরে বোমা ফেলে বিপুল সংখ্যক জঙ্গিকে হত্যা করা হয়েছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায় এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বিজেপি নেতারাও মৃতের সংখ্যা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করেন। বিরোধীরা দাবি করেন, জঙ্গিমৃত্যুর প্রমাণ দিতে হবে। অন্যদিকে বিজেপির দিল্লি শাখার প্রধান মনোজ তেওয়ারি সেনাবাহিনীর পোশাক পরে ভোটের প্রচার করায় আপত্তি ওঠে নানা মহলে। শিবসেনা উভয় পক্ষকেই সমালোচনা করে বলেছে, যাঁরা বিমান হানায় মৃত্যুর প্রমাণ চাইছেন এবং যাঁরা সেনাবাহিনীর পোশাক পরে ভোট চাইছেন, উভয় পক্ষই ভুল করছেন। সেনাবাহিনীর পোশাক পরে ভোট চাওয়া মানে সৈনিকদের অপমান করা। সামনায় লেখা হয়েছে, সেনাবাহিনীর উর্দি নিয়ে ছেলেখেলা করা উচিত নয়। সৈনিকরা দীর্ঘদিন ধরে কঠিন প্রশিক্ষণ নেওয়ার পরে তবে ওই উর্দি পরার যোগ্য হন। বিমান হানা নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে যে অভিযোগ উঠেছে, তা মিথ্যা নয়। মহারাষ্ট্রে বিজেপির দীর্ঘকালের জোটসঙ্গী শিবসেনা পুলওয়ামায় জঙ্গি হানায় ৪০ জনের বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জন্যও পরোক্ষে সরকারকেই দায়ী করেছে। সামনায় লেখা হয়েছে, আমরা সৈনিকদের মৃত্যু ঠেকাতে ব্যর্থ হয়েছি। কেউ কেউ সেনাবাহিনীর পোশাক পরে রাজনীতি করছে। শেষে নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হয়েছে। তারা রাজনৈতিক দলগুলিকে বলেছে, কেউ যেন জওয়ানদের ছবি নিয়ে প্রচার না করে। শিবসেনার মতে, পুলওয়ামার ঘটনার পরে প্রকৃত সাহস দেখিয়েছেন সেনাবাহিনীর কর্নেল সন্তোষ মহাদিকের স্ত্রী স্বাতী মহাদিক এবং মেজর প্রসাদ মহাদিকের স্ত্রী গৌরী মহাদিক। স্বামীদের মৃত্যুর পরে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, কঠোর পরিশ্রম করে প্রশিক্ষণ নেবেন ও সেনাবাহিনীকে সেবা করবেন।

```